আইপিএল ২০২০ : ব্যর্থ রাহুল-গেইল, কম রানে আটকে গেল পাঞ্জাবও! স্কোর মাত্র ১২৬/৭

আইপিএল ২০২০ : ব্যর্থ রাহুল-গেইল, কম রানে আটকে গেল পাঞ্জাবও! স্কোর মাত্র ১২৬/৭

আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হল কিংস ইলেভেন পাঞ্জাব। ডেভিড ওয়ার্নার শিবিরের বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে বাঁধা পড়েন কেএল রাহুল, ক্রিস গেইলরা। সম্মিলিত ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে কিংস ইলেভেন পাঞ্জাব।

আইপিএল ২০২০ : ব্যর্থ রাহুল-গেইল, কম রানে আটকে গেল পাঞ্জাবও! স্কোর মাত্র ১২৬/৭

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিং সহায়ক উইকেটে বড় রান তাড়া করে জেতা সহজ বলে মনে করেন ডেভিড ওয়ার্নার। শিশির সমস্যা পরে বল করা মুশকিল হবে বলে মনে করেন হায়দরাবাদের অধিনায়ক।

নেতা ডেভিড ওয়ার্নারের সিদ্ধান্তকে সম্মান জানান সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা। কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানদের হাত খুলতেই দেননি সন্দীপ শর্মারা। শুরু করেও নিভে যান ক্রিস গেইলও। পাঞ্জাবের ইন-ফর্ম অধিনায়ক কেএল রাহুল ২৭ বলে ২৭ রান করেন। ২০ বলে ২০ রান করেন গেইল। ১৭ রান করেন মায়াঙ্ক আগরওয়ালের পরিবর্তে পাঞ্জাবের হয়ে ওপেন করতে নামা মনদীপ সিং। ২৮ বলে ৩২ রান করেন নিকোলাস পুরান। অন্যান্য দিনের মতো ঝড়ের গতিতে রান করতে ব্যর্থ হন তিনিও। প্রীতি জিন্টার দলের বাকি ব্যাটসম্যানরা কার্যত ব্যর্থই হন।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেন ফাস্ট বোলার সন্দীপ শর্মা। ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন ভারতীয় ক্রিকেটার। একই সঙ্গে আইপিএলে ১০০ উইকেটের মালিক হলেন সন্দীপ। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ খান। দুই উইকেট নেন সানরাইজার্সের ফাস্ট বোলার জেসন হোল্ডারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+