আইপিএল ২০২০ : বুমরাহ-বোল্ট ঝড়ে কুপোকাৎ দিল্লি, টেনেটুনে ১১০ তুললেন শ্রেয়সরা

আইপিএল ২০২০ : বুমরাহ-বোল্ট ঝড়ে কুপোকাৎ দিল্লি, টেনেটুনে ১১০ তুললেন শ্রেয়সরা

আইপিএল ২০২০-এর মাস্ট উইন ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল দিল্লি ক্যাপিটালস। নির্ধারত ২০ ওভারে উইকেট হারিয়ে টেনেটুনে রান তুলতে সক্ষম হলেন শ্রেয়স আইয়াররা। জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের দুর্ধর্ষ যুগলন্দিতে ছারখার হয়ে গেল দিল্লির সব পরিকল্পনা। আইপিএলে নিজেদের ২০০তম ম্যাচে দাপট অব্যাহত রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আইপিএল ২০২০ : বুমরাহ-বোল্ট ঝড়ে কুপোকাৎ দিল্লি, টেনেটুনে ১১০ তুললেন শ্রেয়সরা

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে পরে ব্যাট করে বড় স্কোর তাড়া করা সম্ভব বলে মনে করেন কাইরন পোলার্ড। দলের ব্যাটিং শক্তির ওপর পূর্ণ বিশ্বাস রেখেছিলেন মুম্বইয়ের নেতা।

অধিনায়ক পোলার্ডের সিদ্ধান্তকে পূর্ণ মর্যাদা দিয়ে দারুণ পারফরম্যান্স করেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। শূন্য রানে আউট হন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান। ১০ রান করে সাজঘরে ফেরেন পৃথ্বী শ। অজিঙ্ক রাহানের পরিবর্তে নেমে নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তরুণ ব্যাটসম্যান। অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং উইকেটরক্ষক ঋষভ পন্থ যথাক্রমে ২৫ এবং ২১ রান করলেও অনেক বল নষ্ট করেন। ২ এবং ১১ রান করে আউট হন যথাক্রমে মার্কাস স্টইনিস ও শিমরোন হেটমায়ার।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৩ উইকেট নেন দুর্দান্ত ছন্দে থাকা জসপ্রীত বুমরাহ। ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্টও। একটি করে উইকেট নেন রাহুল চাহার ও নাথান কুল্টার-নাইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+