আইপিএল ২০২০ : কেকেআরের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত দিল্লির

আইপিএল ২০২০ : কেকেআরের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত দিল্লির

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জিততে চান শ্রেয়স আইয়ার। পিচে ঘাস থাকায় কেকেআর-কে অল্প রানে গুটিয়ে দেওয়াও তাঁদের লক্ষ্য বলে জানালেন দিল্লি অধিনায়ক।

আইপিএল ২০২০ : কেকেআরের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত দিল্লির

১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচ হেরে যাওয়ায় আজ জেতেটা জরুরি শ্রেয়স আইয়ারদের কাছে। সেই লক্ষ্যে কেকেআরের বিরুদ্ধে চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে একটি পরিবর্তন করেছে দিল্লি। পরপর দুই-তিনটি ম্যাচে রান করতে না পারা পৃথ্বী শ-এর পরিবর্তে অজিঙ্ক রাহানেকে প্রথম একাদশে নেওয়া হয়েছে।

অন্যদিকে মাস্ট উইন ম্যাচে কেকেআর শিবিরে দুটি পরিবর্তন করা হয়েছে। টম ব্যান্টনের পরিবর্তে আজ মাঠে নামবেন সুনীল নারিন। স্পিনার কুলদীপ যাদবের পরিবর্তে আজ কেকেআরের জার্সি গায়ে খেলবেন তরুণ পেসার কমলেশ নাগারকোটি। নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নামবেন শুভমান গিল ও রাহুল ত্রিপাঠী।

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ : অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, তুষার দেশপান্ডে।

কেকেআরের প্রথম একাদশ : শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ইয়ন মর্গ্যান (অধিনায়ক), সুনীল নারিন, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, কমলেশ নাগারকোটি, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+