আইপিএল ২০২০ : বাবাকে হারিয়েও ব্যাট হাতে ক্রিজে! নেটিজেনদের মন জিতলেন পাঞ্জাবের মনদীপ

আইপিএল ২০২০ : বাবাকে হারিয়েও ব্যাট হাতে ক্রিজে! নেটিজেনদের মন জিতলেন পাঞ্জাবের মনদীপ

বাবাকে হারিয়েছেন শুক্রবার রাতে। বুক ফেটে গিয়েছে যন্ত্রণায়। তবু কর্তব্য থেকে বিচলিত হননি কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যান মনদীপ সিং। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ব্যাট হাতে নেমেই পড়েন। যা নেটিজেনদের নজর কেড়েছে। পাঞ্জাব ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

আইপিএল ২০২০ : বাবাকে হারিয়েও ব্যাট হাতে ক্রিজে! নেটিজেনদের মন জিতলেন পাঞ্জাবের মনদীপ

চলতি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে সেভাবে মাঠে নামার সুযোগ পাননি মনদীপ সিং। মাত্র ৪ ম্যাচ খেলে ৫০ রান করেছেন পাঞ্জাবের ব্যাটসম্যান। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ১৪ বল খেলে ১৭ রান করেন মনদীপ। কেএল রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে মাত্র একটি চার হাঁকানো ছাড়া সেভাবে নজর কাড়তে না পারা এই ব্যাটসম্যানকে গর্ব করেছেন ক্রিকেট প্রেমীরা।

চোট পেয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের নিয়মিত ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। পরিবর্তে মনদীপ সিং খেলানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে কেএল রাহুলদের টিম ম্যানেজমেন্ট। তাই শুক্রবার রাতে বাবার মৃত্যুর খবর পেয়েও দেশে ফিরতে পারেননি মনদীপ। কর্তব্যের খাতিরে থেকে যান দলের সঙ্গে দুবাইতে। ভরাক্রান্ত হৃদয়ে কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক রাহুলের সঙ্গে ওপেন করতেও নেমে পড়েন ডান হাতি ব্যাটসম্যান।

বাবার মৃত্যুর শোকে হাতে কালো ব্যান্ড বেঁধে মাঠে নামেন মনদীপ সিং। তাঁকে সঙ্গ দেন পাঞ্জাবের অন্যান্য ক্রিকেটাররা। ক্রিকেটের প্রতি নিবেদিত প্রাণ মনদীপ সিংয়ের বিবেচনা এবং মানসিক দৃঢ়তায় মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। পাঞ্জাব ব্যাটসম্যানের প্রশংসায় সরব হয়েছেন নেটিজেনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+