আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই, কাইরন পোলার্ডের মুকুটে ১৫০ ম্যাচের পালক

আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই, কাইরন পোলার্ডের মুকুটে ১৫০ ম্যাচের পালক

আইপিএল কেরিয়ারে আজ কাইরন পোলার্ডের কাছে স্মরণীয় দিন। আইপিএলে আজ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৫০ তম ম্যাচ খেলছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার। আইপিএল ২০২০-র দ্বিতীয় ম্যাচে আবুধাবিতে কেকেআরের বিরুদ্ধে এই মাইলস্টোন ছুঁলেন পোলার্ড।

আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই, কাইরন পোলার্ডের মুকুটে ১৫০ ম্যাচের পালক

ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কিছুদিন আগে নাইট রাইডার্সের সিপিএল দল ত্রিনবাগো নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন। ত্রিনবাগো দলে অধিনায়কের ভূমিকায় রয়েছেন পোলার্ড। কোচ ব্রেন্ডন ম্যাককুলামের কোচিংয়ে বাদশার দল ত্রিনবাগোকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করেন পোলার্ড। এবার বাদশা শাহরুখ খানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আজ খেলতে নামলেন।সঙ্গে আজ নাইটদের কোচ ব্রেন্ডন ম্যাককুলামের পরিকল্পার বিরুদ্ধেও খেলতে হবে পোলার্ডকে।

প্রসঙ্গত ২০১০সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সে খেলছেন কাইরান পোলার্ড। ওয়েস্ট ইন্ডিয়ান তারকার কাছে এটি ১১তম আইপিএল। শেষ ১০ মরসুম মুম্বই জার্সিতে খেলে পোলার্ড ১৪৯ ম্যাচে ২৭৭৩ রান হাঁকিয়েছেন। সর্বোচ্চ সংগ্রহ ৮৩ রান। নীল জার্সিতে ১৪টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন পোলার্ড। বল হাতে ৫৬টি উইকেট পেয়েছেন ডানহাতি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৫০ তম আইপিএল ম্যাচ খেলতে নেমে কেরিয়ারের আজদের দিনটি ব্যাটে-বলে পোলার্ড স্মরণীয় করে রাখতে পারেন কিনা, সেটাই এখন দেখার। প্রসঙ্গত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৩, ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন পোলার্ড।

একনজরে মুম্বই ইন্ডিয়ান্সের দল

রোহিত শর্মা, কুন্টন ডি'কক, সূর্যকূমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের দলকে ধরে রেখেই মাঠে নামলেন রোহিত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+