আইপিএল ২০২০: ত্রাতা শুধুই ত্রিপাঠী, মিডল অর্ডারের ব্যর্থতায় বড় রান ছুঁড়ে দিতে পারল না কেকেআর
আইপিএল ২০২০: ত্রাতা শুধুই ত্রিপাঠী, মিডল অর্ডারের ব্যর্থতায় বড় রান ছুঁড়ে দিতে পারল না কেকেআর
নাইটদের ত্রাতা শুধুই ত্রিপাঠী। মিডল অর্ডারের ব্যর্থতায় এদিন চেন্নাইকে বড় রানের টার্গেট ছুঁড়ে দিতে পারল না কেকেআর। নির্ধারিত ২০ ওভারে কেকেআরকে ১৬৭ রানে অলআউট করল চেন্নাই সুপার কিংস। ম্যাচ জিততে ধোনির দলের প্রয়োজন ১৬৮ রান। কেকেআর হয়ে চলতি মরসুমে প্রথমবার ওপেন করতে নেমে ৮১ রান হাঁকালেন রাহুল ত্রিপাঠী।

ত্রিপাঠীর এই ইনিংস বাদ দিলে কেকেআরের হয়ে এদিন কেউই বড় রান হাঁকাতে পারলেন না। রাহুল ত্রিপাঠী ৫১ বলে ৮১ রান হাঁকান। ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন ত্রিপাঠী। মর্গ্যান ও রাসেল এদিন সিএসকে বোলারদের পরিকল্পিত কৃপণ বোলিংয়ে অল্প রানেই ফিরলেন। মর্গ্যান ৭ ও রাসেল ২ রানে আউট হন।
নাইটদের অধিনায়ক দীনেশ কার্তিক এদিন ফের ব্যর্থ। ১২ রানে সাজঘরে ফেরেন ডিকে। দাড়ি কেটে লুকস পাল্টে ব্যাাটিংয়ে ভাগ্য ফেরাতে না পারলেও ম্যাচ জিতে এদিন দীনেশ দলের ভাগ্য পাল্টাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।
জন্মদিনে এদিন চেন্নাইয়ের জার্সিতে বল হাতে জ্বলে উঠলেন ব্র্যাভো। ৪ ওভারে ৩৭ রান খরচে ব্র্যাভো ৩টি উইকেট তুলে নিয়েছেন। শার্দুল-কর্ণ শর্মা ও টম কারান ২টি করে উইকেট নিয়েছেন।
পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে ১৮১ রানের ওপেনিং পার্টনারশিপ হাঁকিয়ে ওয়াটসন-ডুপ্লেসিস জুটি চেন্নাইকে ১০ উইকেটে জয় এনে দিয়েছেন। এদিন আমিরশাহীতে নাইটদের বিরুদ্ধে দুই ডান হাতির ব্যাটে চেন্নাই সহজেই জয় পায়, নাকি কামিন্স-নারিনরা পাল্টা ধাক্কা দিয়ে ম্যাচ জিততে পারে,সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications