আইপিএলে বড় নজির থেকে মাত্র ৯টি ছক্কা দূরে রাহুল, আজকের ম্যাচে সুযোগ!

আইপিএলে বড় নজির থেকে মাত্র ৯টি ছক্কা দূরে রাহুল, আজকের ম্যাচে সুযোগ!

আজ সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। গত ম্যাচ হেরে বসে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদ, একে অপরের বিরুদ্ধে সেরাটা উজাড় করে দেবে। সেই অপেক্ষায় বসে ক্রিকেট বিশ্ব। এদিনই এক বড় নজিরের মালিক হতে পারেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। একই সঙ্গে আজকের ম্যাচেও যে রাহুলই পাঞ্জাবের পরিত্রাতা হয়ে উঠতে পারেন, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই কর্নাটকীর ব্যাট থেকে বড় রান চাইছে ক্রিকেট দুনিয়া।

আইপিএলে কটি ছক্কা হাঁকিয়েছেন রাহুল

আইপিএলে কটি ছক্কা হাঁকিয়েছেন রাহুল

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ১০টি ছক্কা হাঁকিয়েছেন কেএল রাহুল। ২০১৩ সাল থেকে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবকটি ফর্ম্যাট মিলিয়ে ৯১টি ওভার বাউন্ডারি এসেছে কেএল রাহুলের ব্যাট থেকে।

৯ ছক্কা দূরে বড় নজির

৯ ছক্কা দূরে বড় নজির

আজ সন্ধ্যায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচ খেলতে নামছে কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচে ৯টি ছক্কা হাঁকালেই একশোর ক্লাবে প্রবেশ করবেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল।

তালিকার শীর্ষ কে

তালিকার শীর্ষ কে

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি ক্রিস গেইল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩২৬টি ওভার বাউন্ডারি এসেছে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। ২১৯টি ওভার বাউন্ডারি মেরেছেন মিস্টার থ্রি-সিক্সটি ডিগ্রি। তালিকার তৃতীয় স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনি আইপিএলে ২১৩টি ছক্কা হাঁকিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+