আইপিএল ২০২০ : কেকেআর বনাম রাজস্থান, মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?

আইপিএল ২০২০ : কেকেআর বনাম রাজস্থান, মুখোমুখি সাক্ষাতে কার পাল্লা ভারী? দুই দলের গেম চেঞ্জার কারা?

আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা জিইয়ে রাখতে হলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় হাসিল করতেই হবে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। একই জায়গায় দাঁড়িয়ে রাজস্থান রয়্যালসও। সেই প্রেক্ষাপটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। তার আগে মুখোমুখি সাক্ষাতে কেকেআর ও রাজস্থানের মধ্যে কার পাল্লা ভারী, তা দেখে নেওয়া যাক। দুই দলের গেম চেঞ্জারদের দেখে নেওয়া যাক।

মুখোমুখি কলকাতা ও রাজস্থান

মুখোমুখি কলকাতা ও রাজস্থান

আইপিএলে এখনও পর্যন্ত বাইশ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১১ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ১০ বার জিতেছে রাজস্থান রয়্যালস। এক্ষেত্রে পাল্লা ভারী কেকেআরের।

আগে ও পরে ব্যাট করার ফল

আগে ও পরে ব্যাট করার ফল

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে আগে ব্যাট করে আটটি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। একই প্রেক্ষাপটে ২টি ম্যাচ জিতেছে কেকেআর। আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরে ব্যাট করে ৯টি ম্যাচ জিতেছে নাইট রাইডার্স। একই প্রেক্ষাপটে ২টি ম্যাচ জিতেছে স্টিভ স্মিথের দল।

শেষ ২ ম্যাচের ফল

শেষ ২ ম্যাচের ফল

আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছিল কেকেআর। জবাবে ২০ ওভার খেলে ১৩৭ রানের বেশি তুলতে পারেননি স্টিভ স্মিথরা। ২০১৯ সালের আইপিএলের দ্বিতীয় সাক্ষাতে কেকেআর-কে ৩ উইকেটে হারিয়েছিল রাজস্থান রয়্যালস।

দুই দলের গেম চেঞ্জার কারা

দুই দলের গেম চেঞ্জার কারা

কলকাতা নাইট রাইডার্স : শুভমান গিল, নীতীশ রীনী, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান কেকেআরের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। দলে রয়েছেন প্যাট কামিন্স, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তীর মতো বোলাররাও।

রাজস্থান রয়্যালস : অধিনায়ক স্টিভ স্মিথ, বেন স্টোকস, সঞ্জু স্যামসন দলের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। দলে রয়েছেন জোফ্রা আর্চার, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপালের মতো বোলাররাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+