আইপিএল ২০২০: ফ্যানদের জন্য অভিনব সুযোগ! এবার হোয়াটসঅ্যাপে পাবেন সমস্ত আপডেট

আইপিএল ২০২০: ফ্যানদের জন্য অভিনব সুযোগ! এবার হোয়াটসঅ্যাপে পাবেন সমস্ত আপডেট

দরজায় কড়া নাড়ছে আইপিএল ২০২০। লিগ শুরুর অপেক্ষা আর মাত্র ২ দিন। শনিবার উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের লড়াই। এই ম্যাচ দিয়ে আইপিএলের ঢাকে কাঠির আগে এবার বড় চমক দিল মুম্বই ইন্ডিয়ান্স।

কী চমক দিল মুম্বই

কী চমক দিল মুম্বই

এমনতিতে এবছর মুম্বই শিবিরের সামনে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ। গতবার ২০১৯ সালে চেন্নাইকে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল ট্রফি জিতেছিল দল। এবার সেই ট্রফি ধরের রাখার লড়াইয়ে নামতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। তার আগে ফ্যানেদের সঙ্গে যোগাযোগ দৃঢ়় করতে চমক ফ্র্যাঞ্চাইজির।

এখন হোয়াটসঅ্যাপ মিলবে রোহিতদের আপডেট

এখন হোয়াটসঅ্যাপ মিলবে রোহিতদের আপডেট

হ্যাঁ, ঠিকই পড়েছেন ফ্যানদের সঙ্গে যোগযোগ বাড়াতে এবছর অভিনব ভাবনা নিয়ে এল মুম্বই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, এবার থেকে ৭৯৭৭০১২৩৪৫ নম্বরে মিস কল দিলে বা টেক্স করে হাই লিখলে, ঐ ফ্যানকে মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানেদের জন্য তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করা হবে।

ফ্যানেদের জন্য কী তথ্য থাকছে

ফ্যানেদের জন্য কী তথ্য থাকছে

এই গ্রুপে যোগ হওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স দলের ভিতরের-বাইরে সব খবর নিয়ে প্রতি মুহূর্তে ফ্যানেরা আপডেট পেতে থাকবেন। ক্রিকেটার সূর্যকুমার যাদব মোবাইল ঘাঁটছেন এমন একটি ছবি পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এদিন ফ্যানেদের জন্য নতুন হোয়াটসঅ্যাপ নম্বরের কথা জানানো হয়েছে।

একনজরে মুম্বই দলের প্রথম তিন ম্যাচ

একনজরে মুম্বই দলের প্রথম তিন ম্যাচ

লিগের শুরুতে ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস ২৩ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্স ও ২৮ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+