আইপিএল ২০২০: শারজায় ফিরে ভাগ্য ফেরাতে পারবে কি রাজস্থান, দিল্লির বিরুদ্ধে হেড টু হেড

আইপিএল ২০২০: শারজায় ফিরে ভাগ্য ফেরাতে পারবে কি রাজস্থান, দিল্লির বিরুদ্ধে হেড টু হেড

আইপিএল ২০২০তে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রাজস্থান রয়্যালসের। লিগ অভিযান শুরুতে শারজায় টানা দুই ম্যাচে দুশো প্লাস হাঁকিয়ে আইপিএল ১৩তে ধামাকারদার এন্ট্রি নিয়েছিল স্মিথ-স্যামসনরা। এরপর শারজা থেকে বেরিয়ে দুবাই ও আবুধাবির বড় মাঠে খেলতে এসে একের পর এক ম্যাচ হেরেছে রাজস্থান। শুক্রবার ফের শারজায় ফিরছেন স্মিথরা। ফেভারিট শারজায় ফিরে রাজস্থান ভাগ্য ফেরাতে পারবে কি রাজস্থান,সেটাই এখন দেখার।

শুক্রবার রাজস্থানের প্রতিপক্ষ কারা

শুক্রবার রাজস্থানের প্রতিপক্ষ কারা

শুক্রবার রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। আইপিএল ২০২০তে এখনও পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দিল্লি। ৫ ম্যাচ খেলে তারা মাত্র ১টি ম্যাচ হেরেছে। সুপার ওভারে জয় পাওয়া থেকে দুশো প্লাস রান হাঁকানো কিংবা বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে জয় পাওয়া। ব্যাটিং-বোলিং ফিল্ডিং-বিশেষজ্ঞদের মতে এবছর আইপিএলে সবচেয়ে ভালো ক্রিকেট খেলে নজর কাড়তে সফল দিল্লি ক্যাপিটালস।

দিল্লির বিরুদ্ধে হেড টু হেড পরিসংখ্যান কী

দিল্লির বিরুদ্ধে হেড টু হেড পরিসংখ্যান কী

আইপিএলের ইতিহাসে দিল্লি ও রাজস্থান দলের মধ্যে সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয়। এখনও দুই দল ২০ বার মুখোমুখি হয়েছে। যেখানে রাজস্থান রয়্যালস ১১ ও দিল্লি ৯ বার ম্যাচ জিতেছে।

আইপিএলে ২০১৯ সালে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ফল

আইপিএলে ২০১৯ সালে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ফল

২০১৯ সালের আইপিএলে মুখেমুখি লড়াইয়ে দুবার দিল্লি ক্যাপিটালস দাপটের সঙ্গে রাজস্থানকে হারিয়েছে। শেষ পাঁচ ম্যাচের সাক্ষাতে দিল্লি ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে।

পয়েন্ট টেবিলে কে কোথায়

পয়েন্ট টেবিলে কে কোথায়

হারের হ্যাটট্রিকের পর মাত্র ৪ পয়েন্ট পয়েন্ট টেবিলের ৭ নম্বরে নেমে এসেছে রাজস্থান। অন্যদিকে লিগে দিল্লি দল ৫ ম্যাচে ৪টি জয় পেয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+