আইপিএল ২০২০ : বোলার রাসের লড়াইকে কুর্নিশ, তবে ব্যাটসম্যানের অপেক্ষায় বিশ্ব

আইপিএল ২০২০ : বোলার রাসের লড়াইকে কুর্নিশ, তবে ব্যাটসম্যানের অপেক্ষায় বিশ্ব

গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মারমুখী ব্যাটসম্যানদের সামনে তাঁর চার ওভার ছিল যেন মরুভূমিতে মরুদ্যান। আইপিএল ২০২০-তে বোলার হিসেবে নিজেকে প্রমাণ করা সেই আন্দ্রে রাসেল, ব্যাটসম্যানের দায়িত্বে এখনও পর্যন্ত অকৃতকার্য। কবে তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসবে সেই বিধ্বংসী ইনিংস, তা দেখার জন্য হাঁকপাক করছেন কেকেআর ফ্যানরা।

আন্দ্রে রাসেলের বোলিং

আন্দ্রে রাসেলের বোলিং

গত শনিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে পাহাড়প্রমাণ ২২৯ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ এবং ঋষভ পন্থদের প্রহারের হাত থেকে রেহাই পাননি প্যাট কামিন্স থেকে সুনীল নারিন। এমন দুর্দিনেও বল হাতে শাহরুখ খান শিবিরকে ভরসা জুগিয়েছিলেন আন্দ্রে রাসেল। ওই ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান অল রাউন্ডার।

ব্যাট হাতে ব্যর্থ রাসেল

ব্যাট হাতে ব্যর্থ রাসেল

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একই ম্যাচে ব্যাট হাতে নেমেও কার্যত শূন্য হাতেই ফিরতে হয়েছিল আন্দ্রে রাসেলকে। বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার কাগিসো রাবাডার সঙ্গে মুখোমুখি সমরে হার স্বীকার করেছিলেন কেকেআর তারকা। ৮ বলে ১৩ রান বানিয়ে সাজঘরে ফিরেছিলেন রাসেল।

চলতি আইপিএলে বল হাতে সফল রাসেল

চলতি আইপিএলে বল হাতে সফল রাসেল

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত বল হাতে কলকাতা নাইট রাইডার্সকে ভরসা জুগিয়েছেন আন্দ্রে রাসেল। শাহরুখ শিবিরের হয়ে ৪ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। তাঁর ইকোনমি রেট মাত্র ৭.৭৫।

চলতি আইপিএলে ব্যাট হাতে ব্যর্থ রাসেল

চলতি আইপিএলে ব্যাট হাতে ব্যর্থ রাসেল

চলতি আইপিএলে কেকেআরের জার্সিতে ৪ ম্যাচ খেলে মাত্র ৪৮ রান করেছেন আন্দ্রে রাসেল। এবার এখনও পর্যন্ত তাঁর সর্বোচ্চ স্কোর ২৪। যে ব্যাটসম্যানের ওপর নির্ভরশীল কেকেআরের ব্যাটিং বিভাগ, তাঁর এমন পরিণতি মেনে নিতে পারছেন না ক্রিকেট প্রেমীরা। সিএসকে-র বিরুদ্ধে বুধবারের ম্যাচে রাসেলের ব্যাট থেকে বড় রান আশা করছেন কেকেআর ফ্যানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+