সভাপতি সৌরভের জোর চমক, ছেলেদের আগেই মেয়েদের আইপিএলের সম্ভাব্য দিনের ঘোষণা
সভাপতি সৌরভের জোর চমক, ছেলেদের আগেই মেয়েদের আইপিএলের সম্ভাব্য দিনের ঘোষণা
করোনাকালে ছেলেদের আইপিএল আয়োজন নিয়ে যে চেষ্টা চলছে, মেয়েদের আইপিএল নিয়ে নূন্যতম আগ্রহ দেখাচ্ছে না বোর্ড। সম্প্রতি দেশের মহিলা ক্রিকেটকে ঘিরে এই মৃদ্যু অভিযোগ উঠেছিল। তারপরই বড় চমক দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

নভেম্বরে মেয়েদের আইপিএল
রবিবার ছেলেদের আইপিএল নিয়ে অ্যাপেক্স কাউন্সিলের জরুরী বৈঠক। আমিরশাহীতে হতে চলা আইপিএল নিয়ে বৈঠক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হবে। তার আগে মেয়েদের আইপিএল নিয়ে সুখবর জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নভেম্বরেই হতে চলেছে মেয়েদের আইপিএল।

সৌরভ যা জানালেন
বৈঠক শুরুর আগে সৌরভ পিটিআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আমরা আইপিএল নিয়ে ভাবছি। মহিলা আইপিএলেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। আমিরশাহীতে মেয়েদের আইপিএল হবে।'

কবে শুরু মহিলা আইপিএল
মেয়েদের আইপিএল বা উইমেন চ্যালেঞ্জার্স সিরিজ নামে পরিচিত এই টুর্নামেন্ট আমিরশাহীতে কবে থেকে হতে পারে, তা জানিয়ে সৌরভ বলেন, 'চার দলের মহিলা আইপিএল নিয়ে ১ নভেম্বর থেকে ১০ নভেম্বর পরিকল্পনা করা হয়েছে। ' টুর্নামেন্ট শুরুর আগে মহিলা ক্রিকেটারদের নিয়ে দুবাইয়ে ক্যাম্প হতে পারে বলেও বোর্ড সভাপতি জানিয়েছেন। মহিলা আইপিএলকে মাথায় রেখে অক্টোবর থেকে ক্যাম্প শুরু হতে পারে।

ঝুলনের প্রতিক্রিয়া
বোর্ড সভাপতি সৌরভ ১০ দিনের মহিলা আইপিএলের ঘোষণা করার পর প্রতিক্রিয়া বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন ঝুলন। ভারতীয় মহিলা দলের সিনিয়ার তারকা পেসার লিখেছেন, 'বিসিসিআই ও দাদাকে অনেক ধন্যবাদ। মহিলা ক্রিকেটের উন্নতির জন্য এবছর মেয়েদের আইপিএল হওয়াটা খুবই জরুরী ছিল। মাঠে নামার জন্য মুখিয়ে রইলাম।'












Click it and Unblock the Notifications