নিষ্ফলাই রোহিত-বিরাটের ক্ষোভ, জঘন্য ভুল করেও ম্য়াচ খেলিয়ে যাবেন রবি-নন্দন
আইপিএল ২০১৯-এ মুম্বই ইন্ডিয়ানস ম্যাচে আম্পায়ারের ভুলের চড়া মাসুল দিতে হয়েছে আরসিবি-কে। কিন্তু তারপরেও সেই আম্পায়ারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছে না বিসিসিআই।
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে আরসিবি মুম্বই ইন্ডিয়ানস-এর জমজমাট মোকাবিলাকে ছাপিয়ে গিয়েছে ম্য়াচের একেবারে শেষ বলে আম্পায়ার সুন্দরম রবির মারাত্মক ভুল। তার আগের ওভারে অপর আম্পয়ার নন্দনও আরও একটি বড় ভুল করেন। দুটি ঘটনাই ম্যাচ রেফারি রিপোর্টে উল্লেখ থাকতে বাধ্য। কিন্তু, এরপরেও বিসিসিআই-য়ের পক্ষে তাদেরকে বসিয়ে দেওয়া অসম্ভব। কারণ বিসিসিআই-এর হাতে যথেষ্ট আম্পায়ারই নেই।

সূত্রে জানা গিয়েছে আইপিএল-এর ৫৬টি ম্যাচে মাঠ ও টিভি আম্পায়ারিং-এর দায়িত্ব সামলানোর ১১ জন ভারতীয় ও আইসিসি-র এলিট প্যানেলে থাকা ৬ জন - এই ১৭জন আম্পায়ারই রয়েছেন। এর মধ্য়ে রবি আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র ভারতীয়, আর দু'বছর আগেই বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণিতে সেরা আম্পায়ারের পুরস্কার পেয়েছিলেন নন্দন। তাঁরা ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলানোর অভিজ্ঞতা আছে শামসুদ্দিন, অনিল চৌধুরি, ও নীতিন মেননের।
জানা গিয়েছে বর্তমানে ভারতীয় আম্পায়ারদের মান যেভাবে পড়ছে তাতে বোর্ড যথেষ্ট চিন্তিত। এই বছর ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ারিং নিয়ে বেশ কিছু বিতর্ক হয়েছে। এর মূল কারণ অতিরিক্ত ম্যাচ খেলানোর চাপ বলে অনেকে মনে করেন। যত খেলা হয়, সেই তুলনায় আম্পায়ারের সংখ্যাটা বেশ কম বলে। তাই একেক জনের উপর বেশি চাপ পড়ছে। সিওএ-তেও এই মনিয়ে আলোচনা হলেও কীভাবে তার সমাধান সম্ভবব তা খুঁজে পাওয়া যায়নি। ফলে এখন ভুল করেও নিশ্চিন্ত থাকতে পারেন রবি-নন্দনরা।












Click it and Unblock the Notifications