Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ম্যাচ প্রিভিউ: রাবাডার ইয়র্কার সামলাতে তৈরি হচ্ছেন গেইলরা - দেখে নিন সম্ভাব্য প্রথম একদশ

মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম দিল্লি ক্যপিটালস আইপিএল ২০১৯-এর ১৩তম ম্যাচের প্রিভিউ।

আইপিএল৯-এর ১৩তম ম্যাচে মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। পঞ্জাব ও দিল্লি - দুই দলই শেষ ম্যাচে যথাক্রমে কেকেআর ও মুম্বই ইন্ডিয়ানস-কে পরাজিত করে এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে।

একদিকে পঞ্জাবের হয়ে দারুণ ছন্দে রয়েছেন গেইল। রানে ফিরেছেন কেএল রাহুল , মায়াঙ্ক আগরওয়ালরাও। অন্যদিকে দিল্লির তরুণ দলের পক্ষে এখন সবই ঠিকঠাক যাচ্ছে। পৃথ্বী, ঋষভরা রানের মধ্যে রয়েছেন। তবে সবচেয়ে আলোচনায় রয়েছে রাবাডার ইয়র্কার। গেইলরা কতটা তা সামাল দিতে পারেন তার উপর ম্যাচের ভবিষ্যত অনেকটাই নির্ভর করছে।

কিংস ইলেভেন পঞ্জাব দলের খবর

কিংস ইলেভেন পঞ্জাব দলের খবর

পঞ্জাব আপাতত তিনটি ম্যাচ খেলে দুটিতে জয়ী হয়েছে। শেষ ম্যাচে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ানস-কে ৮ উইকেটে হারিয়ে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস অনেক বেড়েছে অশ্বিনের দলের। আগের ম্যাচে দলে সুযোগ পেয়েছিলেন মুরুগান অশ্বিন। বেশ ভাল বল করেছেন তিনি। ডেভিড মিলারও সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন। তবে এদিনও বোলিং বিভাগে সামান্য কিছু পরিবর্তন করতে পারেন অশ্বিন।

দিল্লি ক্যাপিটালস দলের খবর

দিল্লি ক্যাপিটালস দলের খবর

পন্টিং-সৌরভের মস্তিষ্ককে দারুণভাবে কাজে লাগাচ্ছে দিল্লি ক্যাপিটালস। ফিরোজ সাহ কোটলার পিচ অনুযায়ী প্রথম একাদশ তাঁরা সাজিয়ে নিয়েছেনষ। কিন্তু মোহালির পিচ অন্যরকম। তাই দলের বোলিং বিবাগে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। রাবাডা ও লামিছানের পাশে বাকি দুই বিদেসীর জায়গায় এদিন দেখা যেতে পারে ট্রেন্ট বোল্ট ও কিমো পল-কে। সেক্ষেত্রে বাইরে বসতে হবে ক্রিস মরিসকে। প্রথম একাদশে দেখা যেতে পারে অমিত মিশ্রকেও।

দ্বৈরথের পরিসংখ্যান

দ্বৈরথের পরিসংখ্যান

মোট ম্য়াচ - ২২

কিংস ইলেভেন পঞ্জাব জয়ী - ১৩

দিল্লি ক্য়াপিটালস জয়ী - ৯

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

কিংস ইলেভেন পঞ্জাব - লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, সরফরাজ খান, ডেভিড মিলার, মনদিপ সিং, হার্ডুস ভিলহোয়েন, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), মুরুগান অশ্বিন, মহম্মদ শামি, অ্যান্ড্রু টাই

দিল্লি ক্য়াপিটালস - পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কলিন ইনগ্রাম, হনুমা বিহারি, ক্রিস মরিস / ট্রেন্ট বোল্ট, সন্দীপ লামিছানে, কগিসো রাবাদা, হর্ষল প্যাটেল / ইশান্ত শর্মা, অমিত মিশ্র

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+