আইপিএল ২০১৯, ইডেনে ৭টি ম্যাচ! কবে, কখন - জেনে নিন কেকেআর-এর সম্পূর্ণ ক্রীড়াসূচি
এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০১৯ গ্রুপ পর্বের সময়সূচী।
মঙ্গলবার (১৯ মার্চ) আইপিএল ২০১৯-এর গ্রুপ পর্বের ক্রীড়াসূচী ঘোষণা করল বিসিসিআই। প্রথম ২ সপ্তাহের সূচী জানানোর ঠিক এক মাসের মাথায় জানানো হল গ্রুপের বাকি ম্যাচ গুলির ক্রীড়াসূচী। ২০১৯ লোকসভার দিন অনুযায়ী ঠিক হয়েছে এই সূচী। বাকি দলগুলির মতো কলকাতা নাইট রাইডার্স-ও ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মোট ৭টি ম্য়াচ খেলবে।
বাকি ৭টি ম্য়াচ খেলতে হবে বাকি ৭ দলের মাঠে। এক নজরে দেখে নেওয়া যাক কেকেআর-এর 'হোম' ও 'অ্যাওয়ে' ম্যাচের ক্রীড়াসূচী -

ইডেনে কেকেআর-এর খেলা
আইপিএল ২০১৯-এর দ্বিতীয় দিন অর্থাত ২৪ মার্চ ইডেনেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এইবারের আইপিএল অভিযান শুরু করবে কেকেআর। আর শেষ খেলা ২৮ এপ্রিল মুম্বই ইন্ডিয়ানস-এর বিরুদ্ধে। দুটি ম্য়াচ হবে বিকাল ৪টে থেকে, বাকি টি শুরু হবে সন্ধ্যা ৮টায়।

বাইরের মাঠে কেকেআর-এর খেলা
৩০ মার্চ রাজধানীতে দিল্লি ক্য়াপিটালস-এর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলা শুরু করবে দীনেশ কার্তিকের দল। আইরিএল ২০১৯-এর গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচে মুম্বইয়ে, মুম্বই ইন্ডিয়ানসের মোকাবিলা করবে কেকেআর।

কেকেআর-এর সম্পূর্ণ স্কোয়াড
দীনেশ কার্তিক (অধিনায়ক), রবিন উথাপ্পা, ক্রিস লিন, শুভমান গিল, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, কুলদীপ যাদব, পিযুষ চাওলা, প্রসিদ্ধ কৃষ্ণ, কার্লোস ব্রেথওয়েট, লোকি ফার্গুসন, অ্যানরিখ নর্ট্জে, নিখিল নায়েক, হ্যারি গার্নে, পৃথ্বী রাজ ইয়ারা, জো ডেনলি, শ্রীকান্ত মুন্ধে, সন্দীপ বারিয়ার ও কেসি কারিয়াপ্পা।
|
সম্পূর্ণ ক্রীড়াসূচী
এদিন আইপিএল কর্তৃপক্ষ সম্পূর্ণ সূচী ঘোষণার পরই কেকেআর তাদের সম্পূর্ণ সূচী জানিয়ে একটি টুইট করে।












Click it and Unblock the Notifications