লড়াকু ইনিংস বাটলারের, মরণবাঁচন ম্যাচে পঞ্জাবকে ১৫৯ রানের টার্গেট দিল রাজস্থান
টসে জিতে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৫৯ রানের টার্গেট দিল রাজস্থান রয়্যালস।
টসে জিতে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৫৯ রানের টার্গেট দিল রাজস্থান রয়্যালস। রাজস্থান ব্যাটিংকে টানলেন জোস বাটলার। করলেন ৫৮ বলে ৮২ রান। আর কোনও ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতে পারেননি। পঞ্জাবের হয়ে মুজিব-উর-রহমান ও অ্যান্ড্রু টাই ফের একবার অনবদ্য বোলিং করেন। ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন মুজিব। আর টাই ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন।

এদিন অজিঙ্ক রাহানে রান পাননি। করেন মাত্র ৯ রান। তিন নম্বরে নেমে কৃষ্ণাপ্পা গৌতমও ৮ রান করে ফেরেন। জোস বাটলার অনবদ্য ৮২ রানের ইনিংস খেলেন। মাঝে সঞ্জু স্যামসন ২২, বেন স্টোকস ১৪ ও স্টুয়ার্ট বিনি ১১ রান করেন।
মিডল অর্ডারের ব্যর্থতার জেরে রাজস্থান বড় রান তুলতে ব্যর্থ হয়। পঞ্জাব বোলাররা শুরু থেকে শেষ রাজস্থান ইনিংসকে বেঁধে রাখেন। মুজিব ২ উইকেট ও টাই ৪ উইকেট ছাড়া মার্কাস স্টইনিস ১টি উইকেট নেন। এছাড়া একটি রান আউট করেন করুণ নায়ার।
প্লে অফে টিকে থাকতে গেলে রাজস্থানকে এদিন জিততেই হবে। এদিন হার মানে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে যেতে হবে অজিঙ্ক রাহানের দলকে। এখন দেখার এই রান পঞ্জাব তুলতে পারে কিনা।












Click it and Unblock the Notifications