প্লে অফে উঠতে ঘরের মাঠে চেন্নাই বধের লক্ষ্যে নামছে কেকেআর, পড়ুন ম্যাচ প্রিভিউ
লিগ টেবলের এক নম্বরে থাকা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স।
লিগ টেবলের এক নম্বরে থাকা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই বরাবরই কলকাতার চেয়ে এগিয়ে থেকেছে। ম্যাচ জেতার নিরিখেও কেকেআরকে বরাবর টেক্কা দিয়েছে সিএসকে। তবে টি২০-তে যেকোনও দিন যা কিছু হতে পারে। আর সেটা মাথায় রেখেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে দীনেশ কার্তিকের ছেলেরা ইডেনে চেন্নাই বধের লক্ষ্যে নামবে।

কেকেআর ৮ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে লিগ টেবলের চার নম্বর জায়গায় রয়েছে। এদিকে সিএসকে ৮ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় শীর্ষে শুধু নয়, প্লে অফের কাছাকাছি চলে গিয়েছে। ফলে এদিন চেন্নাই অনেক চাপমুক্ত হয়ে নামতে পারবে। বরং কলকাতার কাছে ম্যাচ জেতার চাপ অনেক বেশি।
আগের ম্যাচে নীতীশ রানা চোট পেয়ে ব্যাট করতে করতে বসে যান। তিনি এদিন খেলতে না পারলে চাপে থাকবে কলকাতা। বেশি অপশন কার্তিকের হাতে নেই। ইশাঙ্ক জাগ্গি অথবা অপূর্ব ওয়াংখেড়ের অভিষেক হতে পারে আজ।
সিএসকে দল বরং অনেক গোছানো। ম্যাচ জেতানো অনেক খেলোয়াড় রয়েছেন। শ্যেন ওয়াটসন, অম্বাতি রায়াডু, ধোনি নিজে অনবদ্য খেলছেন। হারা ম্যাচ ব্য়াটিং দক্ষতায় বের করে আনছেন। এর সঙ্গে রয়েছেন ডোয়েন ব্র্যাভো, স্যাম বিলিংস, সুরেশ রায়নারা।
কলকাতা দল মোটামুটিভাবে একই থাকার সম্ভাবনা। সুনীল নারিন, ক্রিস লিনরা শুরুতে উইকেট না দিলে পরের দিকে রবীন উথাপ্পা, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিকরা ঝড় তুলতে পারেন। আর বোলিংয়ে ইডেনে তিন স্পিনারই কলকাতার অস্ত্র। নারিন, চাওলা ও কুলদীপ যাদব ঘরের মাঠে সিএসকে ব্যাটসম্যানদের আটকে রাখতে পারলে জয় পাওয়া কঠিন হবে না কলকাতার।












Click it and Unblock the Notifications