গেইলের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৩ উইকেটে রুদ্ধশ্বাস জয় পেল আরসিবি, গৌতমের মুখ 'গম্ভীর'
কলকাতা, ১১ এপ্রিল: আজ ইডেনে অষ্টম আইপিএলের পঞ্চম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে উন্মাদনা রয়েছে চরমে।
প্রথম ম্যাচে হেভিওয়েট মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর এবার সামনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিপক্ষে রয়েছেন কোহলি নিজে, সঙ্গে ক্রিস গেইল, এবি ডেভেলিয়ার্সের মতো ভয়ঙ্কর সব খেলোয়াড়রা। তবে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী কেকেআরও। [জয় দিতে অষ্টম আইপিএল-এ পথ চলা শুরু করল কেকেআর, ৭ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ানসকে]

ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে
রাত ১১ টা ৩০ মিনিট : শেষ ওভার হাতে থাকতেই ৩ উইকেটে জয় পেল আরসিবি।
রাত ১১ টা ২৪ মিনিট : মনীষ পাণ্ডের দুরন্ত ঝাঁপে আটকাল গেইলের ৪। তার পরে তাঁরই থ্রোয়ে উইকেট রক্ষক ওড়ালেন উইকেট গেইলের উইকেট। ৫৬ বলে ৯৬ রানে দুরন্ত ইনিংসের পর আউট গেইল।
রাত ১১ টা ২১ মিনিট : আরসিবি-র জয়ের জন্য চাই ১২ বলে ১৪ রান।
রাত ১১ টা ১৭ মিনিট : দুটি লম্বা ছক্কা হাঁকালেন গেইল। সেই গেইলেরই ক্যাচ আবারও ফসকালেন মর্কেল।
রাত ১১ টা ১৩ মিনিট : মর্নি মর্কেলের থ্রোয়ে সাকিল ভাঙলেন উইকেট, ১ রানে আউট অ্যাবট। ১৩৩/৬ আরসিবি।
রাত ১১ টা ৯ মিনিট : ৪৪ বলে ৬৪ রানে খেলছেন গেইল। ইউসুফ পাঠানের বলে গেইলের ক্যাচ ফসকালেন মর্নি মর্কেল।
রাত ১১ টা ৭ মিনিট : ১৫ ওভারের শেষে আরসিবি ১২০/৫।
রাত ১১ টা ৪ মিনিট : সাকিবের বলে ড্যারন সামিকে স্টাম্প করলেন উত্থাপা। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে আউট। আরসিবি ১১৯/৫।
রাত ১১ টা ২ মিনিট : ১৪ ওভারের শেষে আরসিবি ১১৭/৪।
রাত ১০ টা ৫৭ মিনিট : ৪৫ বলে আরসিবির জয়ের জন্য প্রয়োজন ৬৮ রান।
রাত ১০ টা ৪৯ মিনিট : আউট ভয়ঙ্কর ডেভিলিয়ার্স। কারিআপ্পার বলে দুরন্ত স্টাম্প উত্থাপার। ১৩ বলে ২৮ করে আউট ডেভিলিয়ার্স। ১১ ওভারের শেষে আরসিবি ৯৩/৪।
রাত ১০ টা ৪০ মিনিট : ৯ ওভারের শেষে আরসিবি ৬৬/৩।
রাত ১০ টা ৩৬ মিনিট : একই ওভারে মনদীপ সিং-এর উইকেটও তুলে নিলেন ইউসুফ পাঠান।৮ ওভারের শেষে ৫৬/৩ আরসিবি।
রাত ১০ টা ৩৪ মিনিট : বল হাতে ভেল্কি ইউসুফ পাঠানের। ক্লিন বোল্ড করলেন দীনের কার্তিককে।
রাত ১০ টা ২৮ মিনিট : ৬ ওভারের শেষে আরসিবি ৪১/১।
রাত ১০ টা ২২ মিনিট : ৫ ওভারের শেষে আরসিবি ২৯/১।
রাত ১০ টা ২০ মিনিট : ৪.৫ ওভারেমর্নি মর্কেলের বলে উইকেটরক্ষক উত্থাপার হাতে ক্যাচ দিয়ে আউট হলেন বিরাট কোহলি।
রাত ১০ টা ১৭ মিনিট : ৪ ওভারের শেষে ২৩/০ আরসিবি। ৪ ওভারের শেষে কেকেআর ৪০/০।
রাত ১০ টা ১৩ মিনিট : ৩ ওভারের শেষে আরসিবি ১৮/০। এই ওভারে বিরাট কোহলি একটি ছক্কা মেরেছেন। গেইল একটি চার মেরেছেন।
রাত ১০ টা ৯ মিনিট : ২ ওভারের শেষে আরসিবি ৫/০।
রাত ১০ টা ৪ মিনিট : ১ ওভারের শেষে আরসিবি ১/০।
রাত ১০ টা ১ মিনিট : ক্রিস গেইল এবং বিরাট কোহলি ব্যাট করতে নেমেছেন।
রাত ৯ টা ৪৫ মিনিট : ২০ ওভারের শেষে কেকেআর করল ১৭৭/৫।
রাত ৯ টা ৪৪ মিনিট : শূন্য রানে রানআউট হলেন সাকিব আল হাসান।
রাত ৯ টা ৪১ মিনিট : ৪ বলে ৩ রান করেই আউট হয়ে গেলেন ইউসুফ পাঠান। দৌড়ে ক্যাচ ধরলেন অধিনায়ক বিরাট কোহলি।
রাত ৯ টা ৪০ মিনিট : ১৯ ওভারের শেষে কেকেআর ১৬৩/৪।
রাত ৯ টা ৩৭ মিনিট : দুই ফিল্ডারের ভুল বোঝাবুঝিতে ফসকালো ভয়ঙ্কর হয়ে ওঠা রাসেলর ক্যাচ। ১৮.৪ ওভারে কেকেআর ১৫৯/৪।
রাত ৯ টা ৩৪ মিনিট : ১৮ ওভারের শেষে কেকেআর ১৪৯/৪।
রাত ৯ টা ৩২ মিনিট : রাসেল ও ইউসুফ পাঠান ব্যাট করছেন। তবে আরসিবির নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বভাবতই চাপে কেকেআর।
রাত ৯ টা ২৪ মিনিট : মনীষ পাণ্ডে রান আউট হলেন। ব্যাটসম্যানদের ভুল বোঝাবুঝিতেই সমস্যা।১৬.৪ ওভারে কেকেআর ১৩৫/৪
রাত ৯ টা ২২ মিনিট : সূর্যকুমার যাদবের উইকেট খোয়াল কেকেআর।
রাত ৯ টা ১৬ মিনিট : ১৬ ওভারের শেষে কেকেআর ১৩১/২। মনীষ পাণ্ডে ও সূর্যকুমার যাদব খেলছেন।
রাত ৮ টা ২০ মিনিট : ৪ ওভারের শেষে কেকেআর ৪০/০।
রাত ৮ টা ১৫ মিনিট : ৩ ওভারের শেষে কেকেআর ৩০/০।
রাত ৮ টা ১১ মিনিটে : তৃতীয় ওভারের শুরুতেই ছক্কা হাঁকালেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর।
রাত ৮ টা ৫ মিনিট : ২ ওভারের শেষে কেকেআর ১৯/০।
রাত ৮ টা ৫ মিনিট : ১ ওভারের শেষে কেকেআর ১৩/০। আরসিবির তরফে মিস ফিল্ডিংয়ের ছড়াছড়ি।
রাত ৮ টা : গৌতম গম্ভীর ও রবিন উত্থাপা ব্যাট করতে নেমেছেন। প্রথম বলেই উত্থাপার শটে মিস ফিল্ড হয়ে বাউন্ডারি ছুঁল বল।
সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট : টসে জিতে ফিল্ডিং নিল আরসিবি। প্রথম ব্যাট করতে নামবে কেকেআর।












Click it and Unblock the Notifications