আইপিএল ২০১৫ : কেকেআর বনাম আরসিবি ম্যাচের কিছু মুহূর্ত ছবিতে
কলকাতা, ১২ এপ্রিল : গেইল ঝড়েই ছিন্নভিন্ন হয়ে গেল কেকেআর। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই হারের সম্মুখীন হতে হল কলকাতা নাইট রাইডার্সকে।
কলকাতা প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও শেষ পর্যন্ত সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ হয়। রান ওঠে ১৭৭। বিপক্ষে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দলে ক্রিস গেইল, এ বি ডিভিলিয়ার্স, বিরাট কোহলির মতো ভয়ঙ্কর ব্যাটসম্যানরা। একজনও যদি নিজের ছন্দে খেলতে পারেন তাহলে সহজ জয় আসবে আরসিবির। [গেইলের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৩ উইকেটে রুদ্ধশ্বাস জয় পেল আরসিবি, গৌতমের মুখ 'গম্ভীর']
আর সেই আশঙ্কাই সত্যি হল। দ্রুত বিরাটের উইকেট তুলে নিল কেকেআর। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই উইকেট খোয়ালেন ডিভিলিয়ার্স। কিন্তু টলানো যাচ্ছিল না গেইলকে। তার উপর আবার গেইলের দু-দুটো ক্যাচ ফসকেছেন মর্কেল। ক্যাচ ফসকানোর সঙ্গে সঙ্গেও ম্যাচ হাতছাড়া করে ফেলল কেকেআর। যখন গেইল আউট হলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে। কেকেআর-এর জেতার সম্ভাবনা তখন অন্ধকারে মিলিয়ে গিয়েছিল।
আসুন ম্যাচের কিছু মুহূর্তের ছবি দেখে নেওয়া যাক

গম্ভীরের অর্ধশতক
এদিনও ভাল খেলেছেন গৌতম গম্ভীর। অর্ধশতকও করেছেন। তবে তা কাজে এল না।

বিরাট কোহলি
ছক্কা দিয়ে খাতা খুলেছিলেন বিরাট। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। দ্রুত আউট হয়ে যান বিরাট।

গেইল ঝড়
এদিন মাঠে একটাই নাম শোনা যাচ্ছিল ক্রিস গেইল। ৯৬ রানের ঝোড়ো ইনিংস খেলে আুট হয়ে যান গেইল। ততক্ষণে অবশ্য আরসিবির জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে।

মাঠে দাদা
এদিন মাঠে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

গেইলের ক্যাচ পড়ল
মর্নি মর্কেল গেইলের ২টি ক্যাচ ফেলেছেন। আর সেটাই হল ম্যাচের টার্নিং পয়েন্ট।

ইউসুফ পাঠান
বল হাতে পেয়েই ১ ওভারে ২টি উইকেট তুলে নেন ইউসুফ। উইকেট নেওয়ার পর অধিনায়ক গম্ভীরের উল্লাস ইউসুফকে ঘিরে।

জয়ী আরসিবি
জয়ের জন্য প্রয়োজনীয় শেষ রানটুকু তুললেন আরসিবির দুই তরুণ খেলোয়াড় হর্ষল পটেল এবং আবু নসিম।

বিরাটের উল্লাস
জিতে যাওয়ার পর সতীর্থদের সঙ্গে অধিনায়ক বিরাটের উল্লাস












Click it and Unblock the Notifications