আমার ক্যাচ ফেললেন মরকেল, ম্যাচ ঘুরল সেখান থেকেই: ক্রিস গেইল
কলকাতা, ১২ এপ্রিল : আইপিএল-এ প্রথম ম্যাচেই জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআর-এর বিরুদ্ধে গেইলের ৫৬ বলে ৯৬ রানের দুরন্ত ইনিংসের জন্য ম্যান অফ দ্য ম্যাচও হলেন তিনিই। তবে নির্দ্বিধায় জানিয়ে দিলেন ৩৩ রানের তাঁর ক্যাচ ফেলেছিলেন মর্নি মর্কেল। আর সেটাি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।[গেইলের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৩ উইকেটে রুদ্ধশ্বাস জয় পেল আরসিবি, গৌতমের মুখ 'গম্ভীর']
গেইলের ৯৬ রানে ভর করেঅ ১৭৭ রানের বড় রানের লক্ষ্যমাত্রা টপকাতে সমর্থ হয়েছে আরসিবি। ১ ওভার বাকি থাকতেই ৩ উইকেটে কেকেআরের বিরুদ্ধে জয় পায় আরসিবি।

ম্যাচ শেষে গেইল জানান, "ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট মর্নি মর্কেল আমার ক্যাচ ফেললেন। আর একটা টার্নিং পয়েন্ট হতে পারে আমি হর্ষল পটেলকে বলেছিলাম নারিনের চূড়ান্ত ওভারের শেষ ২ টো বলের একটায় অন্তত ৬ মারতে। প্রথম বলটায় পটেল সাফল্য না পেলেও দ্বিতীয় বল একেবারে মাঠের বাইরে পাঠিয়েদিয়েছিল সে।"
শনিবার গেইলের মায়ের জন্মদিন। ম্যান অফ দ্য ম্যাচের এই সম্মান মাকে উৎসর্গ করলেন গেইল। তিনি বললেন, "আশা করি মা খেলা দেখছেন। শুভ জন্মদিন মা, এটা (ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি) তোমার জন্য।"












Click it and Unblock the Notifications