আইপিএল ২০১৫ ম্যাচ রিপোর্ট : শেষ ওভারে পাঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় কেকেআরের
কলকাতা, ৯ মে : শেষ ওভারে পাঞ্জাবের বিরুদ্ধে ১ উইকেটে উরুদ্ধশ্বাস জয় পেল কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেল এই পর্বে যৌথভাবে দ্রুত অর্ধশতকের অধিকারি হলেন। আর এরই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল কেকেআর।
আইপিএল-এর খাস খবর, আইপিএল ম্যাচ দৈনন্দিন গাইড
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিংস ইলেভেন অধিনায়ক। ২০ ওভারের শেষে ১৮৪ রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে শুরুর দিকেই সমস্যায় পরে কলকাতা। একটা সময় কেকেআর ৮৩ রানে ৪ উইকেট খুইয়ে ফেলে। শেষ ওভারে জয়ের জন্য দরকার হয়ে পড়ে ৯৮ রান। রান রেট পৌঁছয় ১২-য়। সেখান থেকে খেলা ধরেন ইউসুফ পাঠান ও আন্দ্রে রাসেল।

২১ বলে ৫১ রান করে আন্দ্রে রাসেল। উল্টো দিক থেকে যোগ্য সঙ্গত দিয়েছেন ইউসুফ পাঠান। তবে আগের বছরের ফাইনালের মতো এদিনও জয়ের জন্য শেষ রানটি নিয়েছেন পীযূষ চাওলাই। এই নিয়ে টানা ৩ টি ম্যাচে জয় পেল কেকেআর।
দল
কলকাতা নাইট রাইডার্স: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটকিপার), মনীষ পাণ্ডে, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, সুনীল নারিন, উমেশ যাদব, মর্নি মর্কেল, রায়ান টেন ডোসেট, আজহার মেহবুব, জোহান বোথা, প্যাট কিউমিনস,ব্র্যাড হগ, কেসি কারিয়াপ্পা, আদিত্য গড়েওয়াল, শেলডন জ্যাকসন, কুলদীপ যাদব, সুমিত নারওয়াল, বীর প্রতাপ সিং, বৈভব রাওয়াল
দলকিংস ইলেভেন পাঞ্জাব: জর্জ বেইলি (অধিনায়ক), অক্ষর পটেল, অনুরীত সিং, ব্যুরান হেনড্রিক্স,ডেভিড মিলার, গ্লেন ম্যাক্সওয়েল,গুরকিরত সিং মান, করণবীর সিং, মানান ভোরা, মিচেল জনসন, পরবিন্দর আওয়ানা, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, শারদুল ঠাকুর, শন মার্শ, শিবম শর্মা, থিসারা পেরেরা, বীরেন্দ্র সহবাগ, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মুরলি বিজয়, নিখিল নায়েক, যোগেশ গোলওয়ালকর












Click it and Unblock the Notifications