আইপিএল ২০১৫ দৈনন্দিন গাইড : ম্যাচ ৪৪ - কিংস ইলেভেন পাঞ্জাব বনাম কলকাতা নাইট রাইডার্স
কলকাতা, ৯ মে : গতবছরে আইপিএল ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এবার আর সে সুযোগ নেই। কারণ ইতিমধ্যেই প্লেঅফ দৌড় থেকে বাদ পড়ে গিয়েছে পাঞ্জাব। এখন শুধু পাঞ্জাব খেলবে আইপিএল ২০১৫-এ অন্যদের সুযোগ নষ্ট করার জন্য। [আইপিএল-এর খাস খবর]
আজও ঘরের মাঠে খেলার সুবিধা পাচ্ছে কেকেআর। ইডেন গার্ডেন্সে অপ্রতিরোধ্য কেকেআর। গত ২টি ম্যাচে জিতে আত্মবিশ্বাসও তুঙ্গে রয়েছে। যদিও গম্ভীরের কেকেআরকে হারানোর আজ সাধ্যমতো চেষ্টা করবে কিংস ইলেভেন।

দেখেন নিন আজকের কলকাতা ও পাঞ্জাব ম্যাচের দৈনন্দিন গাইড
কোন কোন দলের মধ্যে খেলা?
- কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব
কোথায়, কবে কখন?
- ইডেন গার্ডেন্স, কলকাতা
- ৯ মে (শনিবার)
- বিকেল ৪ টে
কোন চ্যানেলে দেখা যাবে খেলা?
- সোনি ম্যাক্স (হিন্দি ধারাভাষ্য)
- সোনি সিক্স (ইংরাজি ধারাভাষ্য)
- সোনি আট (বাংলা ধারাভাষ্য)
দুই দলের মুখ্য খেলোয়াড়
- কলকাতা নাইট রাইডার্স - গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, উমেশ যাদব
- কিংস ইলেভেন পাঞ্জাব - জর্জ বেইলি, ডেভিল মিলার, গ্লেন ম্যাক্সওয়েল, সন্দীপ শর্মা
হার জিতের পরিসংখ্যানে এগিয়ে কারা
- কিংস ইলেভেন - ১০
- কেকেআর - ৬
পয়েন্ট টেবিলের নিরিখে
- কলকাতা নাইট রাইডার্স - ৩ নম্বরে (৬ জয়, ৪ হার, ১ অমীমাংসীত)
- কিংস ইলেভেন পাঞ্জাব - ৮ নম্বরে (২ জয়, ৮ হার)
দল
কলকাতা নাইট রাইডার্স: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটকিপার), মনীষ পাণ্ডে, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, সুনীল নারিন, উমেশ যাদব, মর্নি মর্কেল, রায়ান টেন ডোসেট, আজহার মেহবুব, জোহান বোথা, প্যাট কিউমিনস,ব্র্যাড হগ, কেসি কারিয়াপ্পা, আদিত্য গড়েওয়াল, শেলডন জ্যাকসন, কুলদীপ যাদব, সুমিত নারওয়াল, বীর প্রতাপ সিং, বৈভব রাওয়াল
দলকিংস ইলেভেন পাঞ্জাব: জর্জ বেইলি (অধিনায়ক), অক্ষর পটেল, অনুরীত সিং, ব্যুরান হেনড্রিক্স,ডেভিড মিলার, গ্লেন ম্যাক্সওয়েল,গুরকিরত সিং মান, করণবীর সিং, মানান ভোরা, মিচেল জনসন, পরবিন্দর আওয়ানা, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, শারদুল ঠাকুর, শন মার্শ, শিবম শর্মা, থিসারা পেরেরা, বীরেন্দ্র সহবাগ, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মুরলি বিজয়, নিখিল নায়েক, যোগেশ গোলওয়ালকর












Click it and Unblock the Notifications