আইপিএল ২০১৫ : প্লে-অফে খেলার আশা জিইয়ে রাখল মুম্বই, শেষ ওভারে হারল কেকেআর

মুম্বই, ১৪ মে : ১ বলে জয়ের জন্য চাই ৬ রান। দুরু দুরু বুকে ব্যাট হাতে পীযূষ চাওলা। উল্টো দিকে বল করতে ছুটছেন বিশাল চেহারার পোলার্ড, দর্শকাসনে অর্ধেকেরই চোখ বন্ধ। টানটান উত্তেজনা। কিন্তু না আজ আর হল না। আজকের নায়ক হয়ে গেলেন পোলার্ডই। শেষ বলে ব্যাটই ছোঁয়াতে পারলেন না পীযূষ। ডু অর ডাই পরিস্থিতিতে কলকাতাকে ৫ রানে হারিয়ে প্লে অফে খেলার আশা জিইয়ে রাখল মুম্বই। শুধু শেষ ওভারটাই পাল্টে দিল ভাগ্য।

শুধু মাত্র পোলার্ডের শেষ ওভারেই হেরে গেল কলকাতা। শেষ ওভারে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। ক্রিজে তখনও ইউসুফ পাঠানঅর্ধশতক করে অপরাজিত। টান টান উত্তেজনার মধ্যে প্রথম বলেই ইউসুফের উইকেট তুলে নিলেন পোলার্ড। ম্যাচের ভাগ্য বদলালো সেখানেই। এরপর মলিঙ্গার মিস ফিল্ডিংয়ে চার হয়ে গেলেও। পোলার্ডের দুরন্ত লাইন ও লেন্থ-এর ৩ টি বলে ব্যাটই ছোঁযাতে পারলেন না পীযূষ। একা পোলার্ডের কাছেই হেরে গেল কেকেআর।

টসে জিতে ফিল্ডিং নিলেন গম্ভীর, রোহিতের লক্ষ্য বড় রান

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গম্ভীর। কিন্তু বলে ভেল্কি দেখাতে পারেননি নাইরা। হার্দিক পাণ্ডিয়ার দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ১৭২ রানের ঠিকঠিক লক্ষ্যমাত্রা স্থির করে মুম্বই। কলকাতা শুরুটাও খারাপ করেনি। ১৯ ওভার পর্যন্ত মনে হয়েছে এ ম্যাচ কেকেআর-এরই পক্ষে। কিন্তু কোথা থেকে পোলার্ড এসে সবকিছু হিসাব ওলোটপালট করে গেলেন। তার জন্য অব্শ্য অধিনায়ক রোহিতকে বাহবা দিতেই হবে।
[ ওয়াংখেড়েতে আজ ডু-অর-ডাই ম্যাচে নাইটদের মুখোমুখি মুম্বই]

আইএপিএল-এর খাস খবর

গতবারের চ্যাম্পিয়ন গৌতম গম্ভীরের নাইটরা প্লে অফে খেলা প্রায় নিশ্চিত করেই ফেলেছে। তবে মুম্বইয়ের ক্ষেত্রে জিতলে প্লে অফে যাওয়ার আশা টিঁকে থাকবে, আর আজ হারা মানে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে রোহিতের দল। তাই একেবারে প্রাণপণে ঝাঁপিয়ে পড়েছিল রোহিতের দল। মিস ফিল্ডিং হয়েছে, ক্যাচ পড়েছে তবুও 'জো জিতা ওহি সিকন্দর'। [কেকেআর ম্যাচই এখন আমাদের কাছে ফাইনাল : মুম্বই কোচ রিকি পন্টিং]

প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতেই আইপিএল যাত্রা শুরু করেছিল কলকাতা। তবে আজ ঘরের মাঠে কলকাতার নিশ্চিত জয় ছিনিয়ে নিয়ে তারই প্রতিশোধ তুলল মুম্বই।


দল

কলকাতা নাইট রাইডার্স

গৌতম গম্ভীর, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, পীষূষ চাওলা, ইউসুফ পাঠান, শাকিব আল হাসান, মর্নি মর্কেল, উমেশ যাদব, মনীশ পান্ডে, প্যাট কামিন্স, রায়ান টেন ডেসকাটে, সূর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, বীর প্রতাপ সিং, কুলদীপ যাদব, ব্যাড হগ, সুমিত নারওয়াল, শেলডন জ্যাকসন, আদিত্য গারওয়াল, কেসি কারিওয়াপ্পা, বৈভব রাওয়াল, আজহার মাহমুদ, জোহান বোথা

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা, লাসিথ মালিঙ্গা, কায়রন পোলার্ড, অম্বাতি রায়াডু, হরভজন সিং, কোরি অ্যান্ডারসন, আদিত্য তারে, জসপ্রীত বুমরাহ, জোশ হ্যাজেলউড, মার্চেন্ট ডি ল্যাঙ্গ, পবন সুয়াল, শ্রেয়াস গোপাল, লেন্ডল সিমন্স, অ্যারন ফিঞ্চ, প্রজ্ঞান ওঝা, মিচেল ম্যাকক্লেনগান, অভিমন্যু মিথুন, এডেন ব্লিজার্ড, অক্ষয় ওয়াখারে, নীতীশ রানা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+