কেকেআর ম্যাচই এখন আমাদের কাছে ফাইনাল : মুম্বই কোচ রিকি পন্টিং

মুম্বই, ১৪ মে : আজ সম্ভবত এবারের আইপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুখোমুখি সমর কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। মুম্বইয়ের কাছে আজকের ম্যাচ ডু-অর-ডাই। জিতলে প্লে অফে যাওয়ার আশা টিঁকে থাকবে, আর আজ হারা মানে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া।

কেকেআর ম্যাচই এখন আমাদের কাছে ফাইনাল : মুম্বই কোচ রিকি পন্টিং


মুম্বই কোচ রিকি পন্টিংয়ের কথাতেই উঠে এসেছে সেই একই সুর। আজকের ম্যাচকে তিনি ফাইনাল ম্যাচের মতো করেই দেখছেন। বলেছেন, "এই ম্যাচটা আমাদের কাছে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, অনেকটা ফাইনালের মতো।"

মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে এবার আইপিএলের শুরুটা ভালো হয়নি। প্রথমদিকে পরপর ম্যাচ হেরে আপাতত লিগ তালিকায় ৬ নম্বরে রয়েছেন রোহিত শর্মারা। ১২ ম্যাচ খেলে ৬ টিতে জয় পেয়েছে তাঁরা, হেরেছেও ৬ টি ম্যাচ। ফলে প্লে-অফে উঠতে গেলে বাকী দুটি ম্যাচের দুটিতেই তাঁদের জিততে হবে।

অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন গৌতম গম্ভীরের নাইটরা প্লে অফে খেলা প্রায় নিশ্চিত করেই ফেলেছে। ১২ টি ম্যাচ খেলে ৭ টিতে জয় পেয়ে লিগ তালিকায় ২ নম্বরে রয়েছে নাইটরা। অন্যদিকে মুম্বই রয়েছে ষষ্ঠ স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+