Cricket In Olympics: লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ঠাঁই ক্রিকেট-সহ ৫টি খেলার, উচ্ছ্বসিত আইসিসি
Cricket In Olympics: প্রস্তাব এসেছিল আগেই। ইঙ্গিত মিলেছিল তা পাস হয়ে যাওয়ার। অবশেষে আজই হলো সেই সরকারি ঘোষণাটি। ১৯০০ সালের পর এই প্রথমবার অলিম্পিক গেমসে থাকবে ক্রিকেট।
তবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে নয়। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেই ক্রিকেট-সহ আরও ৫টি খেলাকে যুক্ত করার কথা ঘোষণা করল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।

মুম্বইয়ে আইওসির ১৪১তম বার্ষিক অধিবেশনেই এই সরকারি সিলমোহরটি পড়ল। গত সপ্তাহেই অলিম্পিক্স আয়োজকরা পাঁচটি খেলাকে যুক্ত করার সুপারিশ পাঠিয়েছিল আইওসির কাছে। তারপর থেকেই সরকারি ঘোষণার অপেক্ষা চলছিল। ক্রিকেটের পাশাপাশি বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস (সিক্সেস) ও স্কোয়াশও থাকছে আঠাশের অলিম্পিক্সে।
The proposal from the Organising Committee of the Olympic Games Los Angeles 2028 (@LA28) to include five new sports in the programme has been accepted by the IOC Session.
— IOC MEDIA (@iocmedia) October 16, 2023
Baseball/softball, cricket (T20), flag football, lacrosse (sixes) and squash will be in the programme at…
ক্রিকেটকে অলিম্পিক্সে যোগ করার দাবি দীর্ঘদিন ধরেই চলছিল। বিগত কয়েক বছরে প্রক্রিয়াটি গতি পায়। আইসিসির সঙ্গে বৈঠক হয় আইওসি কর্তাদের। আইসিসি পরামর্শ দিয়েছিল ক্রিকেটের টি ২- ফরম্যাট রাখার জন্য। এলএ এলওসিওজির ডিরেক্টর নিকোলো ক্যামপ্রিয়ানি বলেছেন, বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেট অলিম্পিক্সে আসায় আমরা রোমাঞ্চিত।

ক্যামপ্রিয়ানি ইএসপিএনক্রিকইনফোকে বলেন, বিশ্বব্যাপী ক্রিকেটের ২.৫ বিলিয়ন দর্শক রয়েছেন। চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট শুরু হয়েছে, জনপ্রিয়তা বাড়ছে ক্রিকেটের। উল্লেখ্য, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেও হবে টি ২০ বিশ্বকাপের খেলা। পুরুষ ও মহিলা বিভাগে ক্রিকেট থাকছে অলিম্পিক্সে।
আইসিসির টি ২০ দলগত ক্রমতালিকায় নির্ধারিত সময়সীমায় পুরুষ ও মহিলাদের বিভাগে সেরা ৬টি করে দল অলিম্পিক গেমসের ক্রিকেটে খেলার সুযোগ পাবে। টিভি ও ডিজিটাল মাধ্যমে অলিম্পিক্স দেখেন ৩ বিলিয়ন দর্শক। আইসিসি আইওসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে শুধু লস অ্যাঞ্জেলেস নয়, অলিম্পিক্সের পরবর্তী সংস্করণগুলিতেও থাকবে ক্রিকেট।
২০৩২ সালের অলিম্পিক্স হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। ফলে সেখানেও ক্রিকেট থাকবে ধরে নেওয়াই যায়। ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের দাবি জানাবে ভারত, আমেদাবাদ-মুম্বইকে আয়োজক শহর হিসেবে রাখার ভাবনাচিন্তা চলছে। বিশ্বকাপের মধ্যেই মুম্বই থেকে ক্রিকেটকে অলিম্পিক্সে জায়গা দেওয়ার ঘোষণাটি হওয়ায় উচ্ছ্বসিত আইসিসি।
ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ বলেছেন, অলিম্পিক্সে ক্রিকেট থাকার বিষয়টি দারুণ ব্যাপার। এলএ২৮-এই তা থাকছে। অলিম্পিক্সের অংশ হতে পারা, অলিম্পিক্সের সোনা জয়ের লক্ষ্য়ে নামতে পারার বিষয়টি ক্রিকেটারদের কাছেও স্পেশ্যাল হতে চলেছে। বিশ্বের আরও বেশি সংখ্যক ক্রীড়াপ্রেমীরা ক্রিকেটের মতো অসাধারণ খেলার সাক্ষী থাকতে পারবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications