International Father's Day: মেয়েকে নিয়ে সাংবাদিক সম্মেলনে খোয়াজা, আবেগময় পোস্ট সচিন-রোহিতের

রবিবার পিতৃ দিবস। সারা বিশ্ব জুড়ে প্রতি বছর জুনের তৃতীয় রবিবারে সারা বিশ্বজুড়ে ফাদার্স ডে পালন করা হয়। ব্যাতিক্রম হয়নি এই বারও। খেলার মাঠের তারকারাও কখনও তাঁদের পিতার সঙ্গে অথবা সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে এই দিনটি পালন করেন।

তবে ফাদার্স ডে-তে চমক দিলেন অজি তারকা ওসমান খোয়াজা। অ্যাশেজের দ্বিতীয় দিনে তিন বছরের মেয়ে আইশাকে কোলে নিয়ে সাংবাদিক সম্মেলনে এলেন খোয়াজা।

খোয়াজা

শতরানকারী বাবার থেকে যাবতীয় প্রচার কেড়ে নেয় একরত্তি। ছোট্ট মেয়েকে কোলে বসিয়ে সাংবাদিকদের যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন অজি তারকা।বাবা-মেয়ের এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। যা দেখে মুগ্ধ নেজিজেনরাও। পিতৃদিবসের আগের রাতে এমন চমক খুব ক্রিকেটারই দিয়েছেন। সেই কারণেই হয়তো মেয়েকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন খোয়াজা। খুশির মুহূর্ত ভাগ করে নেন পরিবারের সঙ্গে।

পিতৃদিবস উপলক্ষে রবিবার সকাল সকাল মেয়ে সামাইরার সঙ্গে ছবি পোস্ট করলেন রোহিত শর্মা। ছবিতে দেখা যাচ্ছে, বাবা এবং মেয়ে, দু'জনের মাথায় একই ধরনের টুপি।ছবির ক্যাপশনে রোহিত লেখেন, 'হ্যাপি ফাদার, আজ এবং প্রতিদিন।' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর কিছুদিন ক্রিকেট নেই। তাই সময়টা পরিবারের সঙ্গে কাটাচ্ছেন রোহিত।

রোহিত

ইএসপিএনের পক্ষ থেকে ক্রিকেটারদের বাবার সঙ্গে ছবির একটি কোলাজ বানানো হয়েছে। এই ছবিগুলিতে যথাক্রমে রয়েছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং পিতা প্রেম কোহলি, নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার সোফি ডিভাইন এবং পিতা পিটার ডিভাইন ও মা পেনি ডিভাইন, দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন এবং পিতা শালক স্টেইন, পাকিস্তানের মহিলা ক্রিকেটার বিসমাহ মারুফ।

ফাদার্স ডে-তে বাবাকে নিয়ে আবেগপ্রবণ সচিনও। সমাজ মাধ্যেম প্রয়াত পিতাকে নিয়ে মাস্টার ব্লাস্টার লিখেছেন, 'আমার বাবা আমাকে ভালোবাসতেন। তিনি কখনও কড়া মেজাজের ছিলেন না। তাঁকে আমি কখনও বাবাকে ভয় পেতাম না। তিনি সবসময় ভালোবেসে সব কাজ করতেন। তিনি আমাকে অনেককিছু শিখিয়েছিলেন। উনিই আমার পৃথিবী। তাঁর চিন্তা-ভাবনা, মূল্যবোধ এবং সন্তান পালন করার ভাবনা সময়ের চেয়ে এগিয়েছিল। তোমার অভাব অনুভব করি বাবা।'

আর পাঁচ জন সাধারণ মানুষের মতো সোশ্যাল মিডিয়ায় বাবাকে ফাদার্স ডে-র শুভেচ্ছা জানিয়ে আদুরে পোস্ট শেয়ার করেছেন ভারতের তরুণ তুর্কি শুভমান গিল। তাঁর জীবনে বাবার অবদান নিয়ে অতীতেও বলেছেন গিল। বিশেষ এই দিনেও বাবার সঙ্গে ছবি সমাজ মাধ্যমে তুলে ধরেছেন গিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+