ভারতের টি২০ বিশ্বকাপের দলে নেই গিল, আগরকর ও সূর্য জানালেন কারণও, প্রত্যাবর্তন ঈশান ও রিঙ্কুর

চমক দিয়েই ঘোষণা করা হলো টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের। ভারতের টেস্ট ও ওডিআই অধিনায়ক শুভমান গিলকে এই দলে রাখা হয়নি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি২০ সিরিজে শুভমান ছিলেন সহ অধিনায়ক। টি২০ বিশ্বকাপের দলে রয়েছেন রিঙ্কু সিং ও ঈশান কিষাণ।

অক্ষর প্যাটেলকে গিলের জায়গায় ভারতের টি২০ দলের সহ অধিনায়ক করা হয়েছে। বাদ পড়েছেন জিতেশ শর্মা। যিনি প্রোটিয়াদের বিরুদ্ধে হওয়া চারটি টি২০ আন্তর্জাতিকেই খেলেন দলের ১ নম্বর উইকেটকিপার হিসেবে।

ঈশান কিষাণ সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করেছেন। তারপরই তাঁকে সুযোগ দেওয়া হলো টি২০ বিশ্বকাপের দলে। তাঁর সঙ্গে বিশেষজ্ঞ উইকেটকিপার-ব্যাটার হিসেবে রয়েছেন সঞ্জু স্যামসন। আর তার জেরেই জিতেশ বাইরে।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টি২০ দলে ছিলেন না রিঙ্কু সিং। যদিও তিনি টি২০ বিশ্বকাপের দলে রয়েছেন। বাকি দলে অবশ্য তেমন চমক নেই। তিন ফ্রন্টলাইন পেসার- জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর সঙ্গে দলে রাখা হয়েছে স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে।

সিম বোলিং অলরাউন্ডারের দায়িত্ব সামলাবেন হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে। মিডল অর্ডারে ভরসা হার্দিক, তিলক বর্মা ও রিঙ্কু। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণের মধ্যে দুজন ওপেন করবেন।

নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর বলেন, ১৫ জনের দল। ফলে কাউকে না কাউকে না বাদ দিতেই হয়। এটা নয় যে শুভমান ভালো প্লেয়ার নন, কিংবা জিতেশ খারাপ কিছু করেছেন। অভিষেক শর্মা যেভাবে খেলছেন তাতে তিনি ওপেন করবেন। টিম ম্যানেজমেন্ট চাইছে দলের ভারসাম্য বাড়াতে একজন কিপারকে দিয়ে ওপেন করাতে। ফলে টিম ম্যানেজমেন্টের পছন্দের কম্বিনেশনের কথা মাথায় রেখেই এই দল গড়া হয়েছে।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেই ফর্মে নেই। তিনিও দাবি করেন, গিল ফর্মের কারণে বাদ পড়েননি। সূর্যের কথায়, একজন কিপার ওপেন করলে পরের দিকে রিঙ্কু বা সুন্দরকে খেলানো যাবে। দু-তিন রকম কম্বিনেশন থাকায় বিশ্বকাপ দখলে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী সূর্য। টি২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজেও খেলবে এই দল।

ভারতের টি২০ বিশ্বকাপের দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষাণ (উইকেটকিপার)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+