Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC WTC: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠা কঠিন হয়ে গেল রোহিতদের, ভারতের সামনে কোন সমীকরণ?

ICC WTC: অ্যাডিলেড টেস্টে ১০ উইকেটে হারের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা কঠিন হয়ে গেল রোহিত শর্মাদের পক্ষে। ভারত পয়েন্ট তালিকার তিনে নেমে গেল।

পারথ টেস্টে হারায় অস্ট্রেলিয়া নেমে গিয়েছিল তিনে। আজ জেতায় অস্ট্রেলিয়া চলে গেল শীর্ষে। অজিরা রয়েছে বেশ সুবিধাজনক জায়গাতেই।

ICC WTC

পারথে জেতায় ভারতের পারসেন্টেজ অব পয়েন্টস বা সাফল্যের হার ছিল ৬১.১১ শতাংশ। তা অ্যাডিলেডে হারের ফলে কমে হলো ৫৭.২৯ শতাংশ। অস্ট্রেলিয়া পারসেন্টেজ পয়েন্ট ৫৭.৬৯ শতাংশ থেকে বাড়িয়ে করে নিল ৬০.৭১-এ।

অস্ট্রেলিয়া ১৪টি টেস্টে জিতেছে ৯টিতে, হার চারটিতে, ড্র ১টি। ভারত ১৬টি টেস্টে ৯টি জিতেছে, হার ৬টিতে, ড্র ১টি। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পারসেন্টেজ পয়েন্ট ৫৯.২৬। গকেবেরহা টেস্টেও তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় রয়েছে। যা ভারতের চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট।

অন্য কোনও দলের দিকে না তাকিয়ে ICC WTC ফাইনালে টানা তিনবার খেলা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ায় রোহিতদের সিরিজ জিততে হবে ৪-১ ব্যবধানে। অর্থাৎ, বাকি তিনটি টেস্টের তিনটিতেই জিততে হবে ভারতীয় দলকে।

ভারত ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে পয়েন্ট হবে ১৪৬, সাফল্যের হার বা পারসেন্টেজ অব পয়েন্টস হবে ৬৪.০৫ শতাংশ। ভারত বাকি তিনটি টেস্ট জিততে অস্ট্রেলিয়া এই জায়গায় পৌঁছতে পারবে না। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল খেলতে পারে ভারত। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার ২টি টেস্ট বাকি দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে।

বাকি তিনটি টেস্টের একটি ড্র হলে এবং ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জিতলে পয়েন্ট হবে ১৩৮, পারসেন্টেজ পয়েন্ট হবে ৬০.৫২। তেমনটা হলে অজিদের সাফল্যের হার কমে হবে ৫৭ শতাংশ। অবশ্য শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজে জিতলে অজিরা পরে পিছনে ফেলে দিতে পারে ভারতকে।

ফলে ৩-১ ব্যবধানে সিরিজ জিতলেও ভারতের ফাইনাল খেলা নিশ্চিত হবে না। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল দ্বৈরথের পথ খোলা থাকবে। ভারত যদি ৩-২ ব্যবধানে সিরিজ জেতে তাহলে পয়েন্ট হবে ১৩৪, সাফল্যের হার কমে হবে ৫৮.৭৭ শতাংশ। তাতে রোহিতদের উদ্বেগও বাড়বে।

তেমনটা হলে ফাইনালের পথ মসৃণ হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার। বিশেষ করে যেভাবে তারা দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দাপট দেখাচ্ছে, সেই ধারাবাহিকতা অব্য়াহত রাখতে চাইবে পাকিস্তানের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজেও। এই পরিস্থিতিতে গলে অজিদের বিরুদ্ধে শ্রীলঙ্কা টেস্ট সিরিজ জিতলে কিছুটা সুবিধা হতে পারে ভারতের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+