Indian Women Cricket Team: অল্প রানেই বোলারদের বাজিমাত, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় হরমনপ্রীতদের

এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতল ভারতীয় মহি‌লা দল। মীরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কষ্টার্জিত জয় পেল ভারতীয় মহিলা ব্রিগেড।

মঙ্গলবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর। কিন্তু বিপর্যয়ের মুখোমুখি হয় ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান করে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার শেফালি ভার্মা। ১৪ বলে ৪টি চার মেরেছেন তিনি।

ভারত

ইয়াস্তিকা ভাটিয়া ১৩ বলে ১১ রান করেন। ১৩ রানের বেশি করতে পারলেন না স্মৃতি মান্ধানা। মন্ধনা ১৩ বল খেলে ২টি চার মারেন। আমনজোত কৌর ১৪ রান করেন। মিন্নু মানি অপরাজিত ৫ ও পূজা ভাস্ত্রকার অপরাজিত ৭ রান করেন ভারতের হয়ে। অল্প রানের পুঁজি নিয়ে সফল ভারতীয় বোলাররা।

ভারতকে অল্পের মধ্যে আটকে দিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না বাংলাদেশের মহিলা দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাট হাকে আর একটু অভিজ্ঞতার পরিচয় দিলে মীরপুরের মাটিতেই বড় অঘটন ঘটে যেত।


বাংলাদেশের মহিলা দল মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায়। ভারতের জয়ে বড় ভূমিকা নিলেন দলের দুই স্পিনার শেফালী ভার্মা ও দীপ্তি শর্মা। ম্যাচের সেরা দীপ্তি শর্মা ১২ রানে ৩ উইকেট নেন। দীপ্তি ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

ভারত

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের দেওয়া ১১৫ রানের টার্গেট ২২ বল বাকি থাকতেই তুলে নিয়েছিলেন স্মৃতিরা। অর্ধশতরান করেছিলেন অধিনায়ক হরমনপ্রীত। কিন্তু দ্বিতীয় ম্যাচে জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হল স্মৃতি-হরমনপ্রীতদের। এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জেতা নিশ্চিত করল ভারতীয় মহিলা দল। আগামী ১৩ জুলাই সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+