IND vs ENG: বুমরাহের আগমনে আকাশকে নিয়ে অনিশ্চয়তা, দলে বদলের আভাস রোহিতের, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
সিরিজ জয়ের কাজটা রাঁচিতেই সম্পন্ন করে ফেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত রাখার লক্ষ্য নিয়েই ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। রোহিত শর্মার দলের লক্ষ্য সিরিজের ফল ৪-১ করা।
পঞ্চম টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। ধর্মশালার পিচ সবসময়ই ফাস্ট বোলারদের জন্য সহায়ক। কিন্তু বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই ম্যাচে পিচের চরিত্র বদলে স্পিনারদের সাহায্য করতে পারে। এমন পরিস্থিতিতে তৃতীয় পেসার হিসাবে আকাশ দীপকে নাকি অতিরিক্ত স্পিনার হিসাবে কুলদীপ যাদবকে খেলানো হবে তা নিয়ে চর্চা চলছে।

বুধবার ম্যাচের আগের দিন রোহিত বলেছেন, ''পিচ স্পিন সহায়ক হোক বা অন্য রকম, আমরা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব। স্পিন সহায়ক পিচ হলে দু'দলই কিছু সুবিধা পাবে। আবার দু'দলেরই কিছু সমস্যা হবে।''
এদিকে সিরিজের শেষ ম্যাচেও বাজবল নিয়ে সরগরম ভারত ইংল্যান্ড দুই শিবিরই। ডাকেট বলেন, "যখন বিপক্ষের প্লেয়ারকে এমন খেলতে দেখি, তখন মনে হয় আমাদের কিছু কৃতিত্ব প্রাপ্য। কারণ সাধারণত যেভাবে টেস্ট খেলা হয়, তার থেকে আলাদা স্টাইলে খেলছে ভারতের তরুণ ব্যাটার।"
রোহিত বলেন, "আমাদের দলে একটা ছেলে ছিল, যায় নাম ঋষভ পন্থ। হয়তো বেন ডাকেট তাঁকে খেলতে দেখেনি।"চলতি সিরিজে সবচেয়ে বেশি রাজ যশস্বী জয়েসওয়ালের। ৪ ম্যাচে ৬৫৫ রান তরুণ ওপেনারের। গড় ৯৪.৫৭। স্ট্রাইক রেট ৭৮.৬৩।
ধরমশালায় তাপমাত্রা থাকবে ১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচের দিনগুলিতেও বৃষ্টি হতে পারে। ফলে আবহাওয়া কিছুটা চিন্তায় রাখবে দুই দলকেই। তবে ধরমশালায় পিচের চরিত্র অনেকটাই বদলে গিয়েছে। উইকেটে রান উঠার সম্ভাবনা যেমন আছে তেমনই পেসার সুবিধা পাবে। তবে এই ম্যাচে স্পিনারদের জন্যও সুবিধা থাকবে বলে মনে করা হচ্ছে।
জনি বেয়ারস্টো এবং রবি অশ্বিন উভয়ের কাছেই এই ম্যাচ অত্যন্ত স্পেশ্যাল। কারণ দুই জনেই শততম ম্যাচ খেলতে নামছেন।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রজত পাটীদার, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ধ্রুব জুরেল, আর অশ্বিন, কুলদীপ যাদব অথবা আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।












Click it and Unblock the Notifications