India vs Bangladesh: বাংলাদেশ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা কবে? টেস্টেও প্রত্যাবর্তন হচ্ছে ঋষভ পন্থের?

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ। এই সিরিজের দল নির্বাচনের আগে দলীপ ট্রফিতে নির্বাচকদের নজর ছিল কাৱম দলীপ ট্রফির চারটি দলে ১৭ জন ক্রিকেটার ছিলেন যাঁরা দেশের হয়ে টেস্ট খেলেছেন।

দল নির্বাচনে চর্চায় পন্থ। কারণ দেড় বছরের বেশি সময় পর ঋষভের টেস্টে প্রত্যাবর্তন করবেন নাকি বাড়বে অপেক্ষা? অনেকটা সময় ধরেই ঋষভ পন্থ লাল বলের ক্রিকেট খেলেননি। তাঁর অনুপস্থিতিতিতে কেএস ভরত, ঈশান কিষাণ, ধ্রুব জুরেলকে টেস্টে উইকেটকিপিং করেছেন। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য সোমবার ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। সীমিত ওভারের ক্রিকেটের পর এবার ভারতীয় টেস্টে দলেও প্রত্যাবর্তন হতে চলেছে পন্থের।

India

২০২২ সালের শেষের দিকে একটি গুরুতর গাড়ি দুর্ঘটনার পরে ১৫ মাসের বিরতির পরে, উইকেটরক্ষক-ব্যাটার সমস্ত সংক্ষিপ্ত ফর্ম্যাটেই (আইপিএল, টি-২০ আন্তর্জাতিক এবং একদিন) আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। এখন, তিনি টেস্ট দলে নির্বাচিত হতে চলেছেন।

দলীপে তিনি প্রথম ইনিংসে ৭ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ৪৭ বলে ৬১ রান করেন। সরফরাজের সঙ্গে জুটি বেঁধে দলকে বড় রানের লিড নিতে সাহায্য করেন। দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচেই হতাশ করেছেন পন্থ। ম্যাচের প্রথম ইনিংসে আকাশ দীপের বলে মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন পন্থ। তবে বাংলাদেশ সিরিজের আগে টিম ম্যানেজমেন্টকে বার্তা দিলে ন পন্থ যে তিনি লাল বলের জন্য তৈরি।

২৬ বছর বয়সী ঋষভ পন্থের টেস্ট দলে নির্বাচন নিশ্চিত বলে মনে হচ্ছে, তবে প্রথম একাদশে থাকবেন কিনা সেটা অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর, টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে। চেন্নাইতে ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু হবে। ধ্রুব জুরেলের সাথে পন্থের প্রতিদ্বন্দ্বিতা হবে, যিনি পন্থে অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে মুগ্ধ করেছিলেন।

রোহিত-বিরাটের মতোই জসপ্রীত বুমরাহকে দলীপে খেলতে হচ্ছে না কারণ তাকে দীর্ঘ বিশ্রাম দেওয়া হয়েছে। নির্বাচকরা বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে কারণ আগামী চার মাসে অস্ট্রেলিয়ায় ৫টি সহ ভারতের ১০টি টেস্ট ম্যাচ আছে। বাংলাদেশ সিরিজে শামি ফিরলে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে।

সুযোগ পেতে পারেন আকাশ দীপও। ভারতীয় এ দলের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন। ঋষভ পন্থকেও আউট করেছিলেন আকাশ। দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। দ‌লীপের প্রথম ম্যাচে দুই -ইনিংস মিলিয়ে নয় উইকেট। ভারতীয় বি দলের দুই ইনিসে মোট ৯টি উইকেট আকাশ দীপের। ম্যাচের সেরাও হলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+