একাধিক নারী সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর সামির! অভিযোগ আইনজীবীর

ভারতীয় পেসার মহম্মদ সামির স্ত্রী পারিবারিক হিংসার অভিযোগ আনলেন। স্বামীর বিরুদ্ধে বহুগামিতার অভিযোগ হাসিনের।

ক্রিকেটার মহম্মদ সামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন এক আইনজীবী। জাকির হোসেন নামে ওই আইনজীবী মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহানের পাশেই দাঁড়িয়েছেন। তাঁর অভিযোগ, মহম্মদ সামি শুধু একাধিক নারী সম্ভোগই করার সঙ্গে সঙ্গে স্ত্রী হাসিন-কেও মারধর এবং নানা ধরনের মানসিক নির্যাতন করে চলেছেন।

একাধিক নারী সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর

৭ মার্চ রাতে এক বাংলা টেলিভিশন নিউজ চ্যানেলকে দেওয়া বয়ানে জাকির হোসেন জানান, মহম্মদ সামির বিরুদ্ধে বহুগামিতার অভিযোগ নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন হাসিন। এমনকী তাঁর কাছে এসে সামির বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ করেছেন। জাকির হোসেন তাঁর বয়ানে যা বলেছেন তাতে প্রকাশ্যে চলে এসেছে জাতীয় দলের ক্রিকেটার সামির বাড়ির অন্দরমহলের কলহের ছবিটা।

একাধিক নারী সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর

হাসিন নাকি জাকির হোসেনকে জানিয়েছেন, সামি কীভাবে দেশে-বিদেশে বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক রাখে সে কথাও। আইনজীবী জাকির হোসেনের দাবি, আন্তর্জাতিক ক্রিকেটারদের প্রতি মহিলাদের আকর্ষণ থাকেই। সামি সেই আকর্ষণের ফায়দা তুলে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এমনকী, তাঁদের শয্যা সঙ্গিনীও করে। জাকিরের অভিযোগ, 'মহম্মদ সামি অত্যন্ত নারী লোভী মানুষ। বিভিন্ন জায়গায় ভারতীয় দলের হয়ে খেলতে গিয়ে বিভিন্ন মহিলার সঙ্গে ও বিভিন্ন ধরনের ইলিসিট রিলেশন করে, কারোর সঙ্গে শারীরিক রিলেশন করে। যে সব বাচ্চা বাচ্চা মেয়েরা তাকে আইডল হিসাবে দেখে সে তাদের দূর্বলতার সুযোগ নিয়ে, ভালোলাগার সুযোগ নিয়ে, তাদের আকর্ষণের সুযোগ নিয়ে ও চেষ্টা করে শয্যা সঙ্গিনী করার। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্য যে ও এতটাকা কামায়। এখনকার দিনে প্রতিটা ক্রিকেটার প্রচুর টাকা কামায়। শুনেছি একটা টেস্ট খেলে ২ কোটি টাকা ইনকাম করে। ৫০ লক্ষ টাকা ইনকাম করে একটা ওডিআই খেলে, বা টি-টোয়েন্টি খেললে আছে। প্লাস আইপিএল আছে, বিভিন্ন এনডোর্সেমেন্ট, অ্যাডভাটাইসমেন্ট থেকে পয়সা আছে। কিন্তু, তারমধ্যে ও ৫০ হাজার টাকা বাড়িতে দেয় সংসার চালানো। ২ টো গাড়ি মেনটেন করা। তার তেল জোগার করা।'

একাধিক নারী সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর

হাসিনের আইনজীবীর জাকিরের আরও অভিযোগ, বাড়িতে কোনও স্থায়ী কাজের লোকও নাকি রাখতে দেন না সামি। এমনকী সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজ শেষে বাড়ি ফিরে একদিন রাত ১০.৩০টা নাগাদ সামি স্ত্রী হাসিনকে মারধর করেন বলেও অভিযোগ। এই সমস্ত ঘটনাকে খুবই দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন জাকির।

একাধিক নারী সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর

তিনি আরও জানিয়েছেন, এই অত্যাচার সহ্য করতে না পেরে হাসিন একদিন তাঁর কাছে আসেন। আইনি প্রতিকারে বিষয়টির মোকাবিলা করতে তিনি হাসিনকে পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন জাকির। হাসিন যে সামির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করতে পারেন সেটাও নাকি বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+