ভারতীয় দলে করোনা সংক্রমণে তাঁর দিকে আঙুল ওঠার পাল্টা দিলেন রবি শাস্ত্রী
ভারতীয় দলে করোনা সংক্রমণের জেরে বাতিল হয়েছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। এতে ইসিবি ও বিসিসিআই প্রচুর আর্থিক ক্ষতির মুখেও পড়েছে। আইসিসির ডিসপুট রেজলিউশন কমিটি ঠিক করবে সিরিজের ফলাফল। ওভাল টেস্ট রবি শাস্ত্রী করোনা আক্রান্ত হওয়া দিয়ে শুরু, শেষ ম্যাঞ্চেস্টার টেস্টে সহকারী ফিজিও যোগেশ পারমারে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা দিয়ে। তবে এ জন্য তাঁর বই প্রকাশ অনুষ্ঠানকে সংক্রমণের সুপার স্প্রেডার ইভেন্ট বলে যে চিহ্নিত করে দেওয়া হচ্ছে তাতে আপত্তি ভারতীয় দলের হেড কোচের।

তাজ লন্ডনে দ্য চেম্বার্স উদ্বোধনের অনুষ্ঠানেই রবি শাস্ত্রীর বই প্রকাশ হয়েছিল। ওভাল টেস্টের আগের দিন। স্টার গেজিং: দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ বই প্রকাশের অনুষ্ঠানে প্রচুর অতিথি আমন্ত্রিত ছিলেন যাঁদের কারও মুখে মাস্ক ছিল না। ওভাল টেস্টের চতুর্থ দিনের আগে শাস্ত্রীর করোনা ধরা পড়ে। আইসোলেশনে পাঠানো হয় বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিও নীতীন প্যাটেলকে। ভরত ও শ্রীধরের করোনা রিপোর্ট পজিটিভ আসে। নীতীন প্যাটেলের আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট প্রথমে নেগেটিভ এসেছিল। কিন্তু পরে তিনিও করোনা আক্রান্ত হন বলে জানা যায়। তাঁরা কেউ ম্যাঞ্চেস্টারে যেতে পারেননি। ম্যাঞ্চেস্টারে গত বুধবার অনুশীলনের পর সহকারী ফিজিওর করোনা ধরা পড়ে। এরপর অনেক চাপানউতোরে শেষ টেস্ট বাতিল হয়।
The Chambers, India’s exclusive business club, announced its launch at the @Taj51BG, in London. @RaviShastriOfc, current coach of the Indian Cricket team, launched his book. The Chambers is now present at 8 destinations across the globe. pic.twitter.com/QdxQktt3YY
— Taj Hotels (@TajHotels) September 2, 2021
মিড ডে-কে দেওয়া একান্ত সাক্ষাতকারে রবি শাস্ত্রী মানতে চাননি তাঁর বই প্রকাশ অনুষ্ঠান থেকেই সংক্রমণ ছড়ানোর কথা। যদিও বিসিসিআইয়ের তরফে দাবি করা হয়েছিল, সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বা সচিব জয় শাহের অনুমতি না নিয়েই, তাঁদের অন্ধকারে রেখে ওই অনুষ্ঠানে যান শাস্ত্রী, কোহলিরা। ভারতীয় দলের সাপোর্ট স্টাফ ও ক্রিকেটাররাও গিয়েছিলেন। ফলে শাস্ত্রী, কোহলিদের উপর ইংল্যান্ডের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা ক্ষুব্ধ, এমনকী ভারতীয় সংবাদমাধ্যমেই শাস্ত্রীদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। শাস্ত্রীর পাল্টা, গোটা ইংল্যান্ডেই এখন করোনা সংক্রান্ত বিধিনিষেধ নেই। ফলে কিছু হওয়ার হলে প্রথম টেস্ট থেকেই হতে পারত।
To win at @HomeOfCricket as a player and coach is something very special. Thanks a ton guys for making it happen. Enjoy the moment #TeamIndia 🇮🇳 #ENGvIND pic.twitter.com/w341MD78y5
— Ravi Shastri (@RaviShastriOfc) August 17, 2021
বরং রবি শাস্ত্রী উচ্ছ্বসিত দলের পারফরম্যান্স দেখে। ১৯৮৬ সালে ইংল্যান্ডে ভারত ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল। তারপর এবার ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট জিতেছে। শাস্ত্রী ছিলেন ছিয়াশির দলেও। তবে এবার হেড কোচ হিসেবে। রবি শাস্ত্রী বলেন, বহু বছর পর ইংল্যান্ডের গ্রীষ্মকালে ভারতীয় দলকে এত ভালো ক্রিকেট খেলতে দেখলাম। কোভিড পরিস্থিতির মধ্যেও দারুণ ক্রিকেট খেলেছে দল। ক্রিকেটাররা দারুণ পারফরম্যান্স করেছেন। কোভিড পরিস্থিতিতি ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে যে ক্রিকেটটা খেলেছে তা আরও কোনও দল খেলতে পারেনি। কোচ হিসেবে প্রতিটি ম্যাচ আমাকে তৃপ্তি দিয়েছে। ভারতীয় দলের সঙ্গে অনেক দিন রয়েছি। এমন জব স্যাটিসফ্যাকশন আগে পাইনি। ভারতীয় দলের চারিত্রিক দৃঢ়তারও প্রশংসা করেছেন বিরাটদের হেডস্যর।












Click it and Unblock the Notifications