Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pahalgam: ভারতে নিষিদ্ধ পাকিস্তানের একাধিক ইউটিউব চ্যানেল, শোয়েব আখতারকে দেখতে পাবেন না ভারতীয়রা

পহেলগাঁও ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পর বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। পহেলগাঁও ভয়াবহ ঘটনার পর থেকেই উত্তপ্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। ভারত পাকিস্তানের মধ্যে একাধিক চুক্তি বাতিল হয়েছে। ভারতবাসী চাইছেন পাকিস্তানকে কঠোর জবাব দিতে। সামরিকভাবে এখনও পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসী নীতি নেয়নি ভারত।

কিন্তু কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সব রকম পন্থা শুরু করে দিয়েছে ভারত। এবার আরো একটি কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। পহেলগাঁও-র ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের মোট ষোলটি ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এরমধ্যে রয়েছে ডন নিউজ, জিও নিউজ-এর মত ইউটিউব চ্যানেল।

Shoaib Akhtar

পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতবাসীর মধ্যে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তা যথেষ্টই ছিল। কিন্তু কেন্দ্রের এই নির্দেশিকার ফলে ভারতীয়রা আর শোয়েব আখতারের বক্তব্য শুনতে পাবেন না বা তাঁকে দেখতেও পাবেন না।

একটি সমভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের এই ধরনের ইউটিউব চ্যানেলগুলি মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। ভারতীয়দের নিয়ে এবং ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের ১৬ টি ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

যখনই ভারতীয় দর্শকরা এই নিষিদ্ধ চ্যানেলগুলিতে প্রবেশ করার বা দেখার চেষ্টা করবেন তখন ইউটিউব থেকে একটি বার্তা আসছে যেখানে লেখা থাকে, জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলা সম্পর্কিত সরকারের একটি নির্দেশের কারণে বর্তমানে এই চ্যানেলটি এই দেশে উপলব্ধ নয়। সরকারের নির্দেশ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য গুগল ট্রান্সপোর্ট নিতে রিপোর্ট দেখে নিন।

গত ২২ এপ্রিল পহেলগাঁও ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জনে মানুষ। এই ঘটনার পর কেটে গিয়েছে ছয় দিন।পহেলগাঁও ঘটনায় জবাব দেওয়ার জন্য দেশবাসী প্রহর গুনছে। সেনার তিন বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ভারত যে শুধু স্থল বা আকাশ পথেই পাকিস্তানের উপর হামলা চালাতে পারে এমনটা নয়, জল পথেই পাকিস্তানকে নিশানা করতে পারে ভারত।

পহেলগাঁও ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক একেবারেই তলানিতে। এখনও পর্যন্ত সংঘাত কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ আছে, দুই পরমাণু শক্তিধর দেশই একে অপরের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+