Rohit Sharma: মাঠে অলস ভারতীয় ক্রিকেটাররা, সতীর্থদের নিয়ে বিস্ফোরক বক্তব্য অধিনায়ক রোহিতের
কঠিন ফিটনেস পরীক্ষায় পাস করার পরই এখন ক্রিকেটারদের জায়গা হয় ভারতীয় দলে। শুধু ব্যাট বা বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলেই হয় না, জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ক্রিকেটারদের দিতে হয় ফিটনেসের কঠিন প্রবেশিকা পরীক্ষা। তার মধ্যে অন্যতম ইয়ো ইয়ো টেস্ট। কিন্তু এতকিছুর পরেও মাঠে অলস থাকছেন ভারতীয় ক্রিকেটাররা। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন খোদ অধিনায়ক রোহিত শর্মা।
জুনিয়রদের আগলে রাখা অধিনায়কের যেমন কাজ, তেমনই তাঁরা ভুল করলে তাঁদের কড়া ধমক দিতেও ছাড়েন না রোহিত শর্মা। মাঠের মধ্যে একাধিক বার শোনা গিয়েছে জুনিয়র ক্রিকেটারদের বকা দিচ্ছেন অধিনায়ক। মাঠে বহুবার রোহিতকে মেজাজ হারাতেও দেখা গিয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় শো-য়ে অংশ নিয়েছিলেন রোহিত। সেখানেই ফাঁস করছেন কেন ক্রিকেটারদের মাঠে ধমক দিতে হয়।

অনুষ্ঠানের সঞ্চালক ভারত অধিনায়ককে প্রশ্ন করেন 'এখন তো দুই প্রান্তেই স্টাম্প মাইক থাকে। তুমি কখনও কাউকে রেগে কিছু বলেছ? সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, 'আমি সব সময় ক্রিকেটারদের উৎসাহিত করতে চাই। যাতে ক্রিকেটাররা ভালো খেলেন সেই বিষয়ে তাদের উৎসাহিত করাই আমনার লক্ষ্য থাকে।'
একইসঙ্গে রোহিত বলেছেন, 'আমার কথা বার্তা স্ট্যা্প মাইকে উঠে আসেছে কারণ আমি স্লিপে ফিল্ডিং করি বলে। কী আর করতে পারি? আমাদের দলের ছেলেরা এত অলস যে কী করব। ছুটতেই চায় না, তাই তাদের মাঝে মধ্যে কড়া কথা বলতে হয়।' তাঁর এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সকলে। এমনকি দর্শক আসনে বসে থাকা রোহিতের স্ত্রী রিতিকাও হেসে ফেলেন স্বামীর এহেন মন্তব্যের জন্য।
বিশ্বকাপ ফাইনাল প্রসঙ্গে রোহিত বলেন, কিছুই বর্ণনা করা কঠিন। ২০২৩ সালের বিশ্বকাপে আমরা দল হিসাবে গোটা টুর্নামেন্টে দুরন্ত পারফরনম্যান্স করেছিলাম। ফাইনালে, আমাদের শুরুটা দুর্দান্ত ছিল এবং আমরা ভেবেছিলাম আমরা যে স্কোর করেছি সেটা আগলে রাখতে পারব। প্রতিপক্ষ দল ৪০ রানে ৩ উইকেট হারিয়েও ফেলে। তার পরও বড় পার্টনারশিপ করে ম্যাচ জিতে নেয়।'
এই শো-তে রোহিতের সঙ্গে অংশ নিয়েছিলেন শ্রেয়স আইয়ারও। প্রসঙ্গত এখন রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে মুক্ত হয়ে শুধু ক্রিকেটার হিসাবে আইপিএলে খেলছেন। অন্যদিকে শ্রেয়স আইয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। তিনি নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন।












Click it and Unblock the Notifications