Rinku Singh: ছেলে তারকা ক্রিকেটার, গ্যাস সিলিন্ডার বিলি করেই এখনও দিন কাটাচ্ছেন রিঙ্কুর বাবা, দেখুন ভিডিও
আইপিএলের মঞ্চ থেকে ভারতীয় দলে সুযোগ করে নিয়েছেন একাধিক ক্রিকেটার। সাম্প্রতিককালে সেই তালিকায় উজ্জ্বলতম নাম রিঙ্কু সিং। আলিগড়ের এই ক্রিকেটার ২০২৩ সালে আইপিএলে কেকেআরের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পরই জাতীয় দলের সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠেন। সুযোগ পেয়েই সেটা কাজেও লাগিয়েছেন। রিঙ্কুর জীবনে আমূল পরিবর্তন হলেও পাল্টায়নি তাঁর বাবা খানচাঁদ সিংয়ের জীবন।
রিঙ্কু জাতীয় দলে সুযোগ পাওয়ায় তাঁদের পরিবারের আর্থিক সমস্যা আর নেই। কিন্তু নিজের কাজের কোনও পরিবর্তন করেননি রিঙ্কুর বাবা খানচাঁদ। আগের মতো এখনও তিনি বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ করে চলেছেন।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু সিংয়ের বাবার এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, গ্যাল সিলিন্ডারের একটি গাড়ির সামনে নিজের কাজ করছেন রিঙ্কুর বাবা।

এই প্রসঙ্গে রিঙ্কু সিং জানিয়েছেন, 'বাবাকে অনেক বার বলেছি বিশ্রাম নেওয়ার জন্য। আমাদের অবস্থা এখন যথেষ্ট ভাল। ভারী সিলিন্ডারগুলো বাবার প্রতি দিন তোলার কোনও দরকার নেই। কিন্তু বাবা কাজ বন্ধ করতে নারাজ। নিজের কাজের প্রতি বাবার অসম্ভব ভালবাসা। তাই যত দিন পারবেন, তত দিন কাজ করে যেতে চান।''
ভারতীয় দলে ২৩ বছর বয়সি তরুণ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স যথেষ্টই ভালো। নিজেকে ফিনিশার হিসাবে প্রতিষ্ঠিতও করছেন। কেকেআর তারকা আসন্ন টি২০ বিশ্বকাপ ২০২৪-এ জায়গা করে নিতে পারেন। তবে ভারতীয় দলে জায়গা করে নেওয়া তার জন্য সহজ ছিল না।
Rinku Singh's father is seen supplying gas cylinders, Even as Rinku plays for India, his father continues his work as a gas cylinder provider.
— Vipin Tiwari (@Vipintiwari952_) January 26, 2024
Hardworking family 👏 pic.twitter.com/pjOrXOwG1K
এক সময় পেট চালাতে ঝাড়ু হাতে তুলে নিয়েছিলেন। সাফাইকর্মী থেকে ভারতের নতুন ফিনিশার হয়েছেন রিঙ্কু সিং,নতুন প্রজন্মের কাছেই একটি উদাহরণ হয়ে উঠেছেন রিঙ্কু সিং। কীভাবে দরিদ্রতার সঙ্গে লড়াই করে সে নিজের স্বপ্নকে সফল করেছেন তা সকলের কাছে অনুপ্রেরণা।
কেকেআর-এর হয়ে প্রথম রিঙ্কু খেলেছেন ২০১৮ সালে। প্রসঙ্গত রিঙ্কু সিং আইপিএল ২০২৪ এও কেকেআর-এর হয়ে খেলবেন। ৫৫ লক্ষ টাকা দিয়ে কেকেআর ধরে রেখেছে রিঙ্কু সিংকে।












Click it and Unblock the Notifications