পাকিস্তান সফরে যাবেন না বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ভারতীয় কোচ ও স্টাফ

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে চলতে থাকা রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতার মধ্যে পাকিস্তান সফরে যাবেন না বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ভারতীয় কোচরা।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে চলতে থাকা রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতার মধ্যে পাকিস্তান সফরে যাবেন না বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ভারতীয় কোচরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।

কবে খেলা

কবে খেলা

পাকিস্তানের বিরুদ্ধে তাদেরই মাটিতে তিনটি টি-টোয়েন্টি ও ২টি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। ২৬ অক্টোবর থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলবে ৪ নভেম্বর পর্যন্ত।

 নিরাপত্তা

নিরাপত্তা

উল্লেখ্য নিরাপত্তার বিষয়টি মাথায় পাকিস্তান সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের সঙ্গী হতে অস্বীকার করেন লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো সিনিয়র ক্রিকেটাররা। ওই সফর ঘিরে দীর্ঘদিন ধরে টালবাহানা চলে। একই ভাবে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই তারা জঙ্গির আতুরঘড় পাকিস্তানে ক্রিকেট দল পাঠাবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। নিরাপত্তা খতিয়ে দেখার জন্য পাকিস্তানে যাবে বাংলাদেশের প্রতিনিধিরা।

 যাচ্ছেন না ভারতীয়রা

যাচ্ছেন না ভারতীয়রা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ভারতীয় হেড কোচ, সহকারি কোচ এবং ট্রেনার যথাক্রমে অঞ্জু জৈন, দেবিকা পালসিকর ও কবিতা পান্ডে পাকিস্তানে যেতে অস্বীকার করেছে। ঠিক সময়ই বাংলাদেশের আরও একটি দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। সেই দলের সঙ্গে ভারতীয় কোচ ও স্টাফদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+