Rohit Sharma: অনুপ্রেরণার আরও নাম ‘টুয়েলভ ফেল’, বিধু বিনোদের সিনেমাতে মজেছেন রোহিতও, দেখুন ভিডিও
ভারতীয় ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক নতুন নয়। একাধিক ক্রিকেটারই বলিউড অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমনকি ক্রিকেটারদের জীবনী নিয়ে বলিীউডে তৈরি হয়েছে সিনেমাও। এই তালিকায় রয়েছে এমএস ধোনি, মহম্মদ আজহারউদ্দিন, মিতালি রাজদের বায়োপিক। কোনও ক্রিকেটারের বায়োপিক নয় ভারত অধিনায়ক মজেছেন সম্প্রতি অন্য একটি সিনেমাতে।
বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের পর ছুটির মেজাজ ভারতীয় শিবিরে। মুম্বইয়ে বাড়ি ফিরে এসেছেন অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি একটি বেসরকারি সংস্থার ইভেন্টে যোগ দেন। সেখানে সাম্প্রতিক সময়ের সিনেমা দেখা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। সঞ্চালিকা রোহিতকে প্রশ্ন করেন, সাম্প্রতিক সময়ে আপনি কোন সিনেমাটি দেখেছেন? বা দেখতে চান?'

২০২৩ সালে সফলতম ভারতীয় সিনেমার মধ্যে অন্যতম বিধু বিনোদ চোপড়া পরিচালিত টুয়েলভ ফেল। প্রাথমিকভাবে বক্স অফিসে খুব বেশি সাফল্য না পেলেও ওটিটিতে আসতেই ঝড় তুলে নেয় এই সিনেমাটি।
Rohit Sharma has watched the movie 12th Fail. pic.twitter.com/EpIFyKupjE
— 121 Not Out (@121NotOut) February 11, 2024
দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফেল করা এক যুবক কীভাবে নিজের অধ্যাবসায়, জেদ ও ইচ্ছে শক্তিকে সম্বল করেই আইপিএস অফিসার হয়ে উঠার কাহিনীকে অবলম্বন করেই তৈরি করেছেন টুয়েলভ ফেল সিনেমাটি। বিগত কয়েকটি ম্যাচে ব্যাট হাতে রান পাচ্ছেন না হিটম্যান। এবার কী মনোজ কুমার শর্মার জীবনী থেকেই অনুপ্রেরণা খুঁজছেন রোহিত নিজেও।
এর পাশাপাশি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও। যেখানে দেখা গিয়েছে মধ্যপ্রদেশের এক স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে টিমের সকল প্লেয়ার পরেছেন ৪৫ নম্বর লেখা জার্সি। রোহিত শর্মার প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ নিয়েছে মধ্যপ্রদেশের ওই স্থানীয় ক্রিকেট টিমটি। ভিডিওতে দেখা গিয়েছে কাঁধে হাত রেখে দলের সকল ক্রিকেটার দাঁড়িয়ে রয়েছেন। জার্সিতে তাঁদের নামের নীচে লেখা ৪৫ নম্বর।
Rohit Sharma fans wearing Jersey number 45 in a local cricket tournament in MP.
— Johns. (@CricCrazyJohns) February 11, 2024
- The craze for Hitman. 🔥pic.twitter.com/jS3nzjC4qU
শনিবার নিজের অফিসিয়াল সোশ্যাল সাইটগুলিতে স্ত্রী রীতিকার সঙ্গে একটি ছবি পোস্ট করেন ভারত অধিনায়ক। ছবিটি রঙিন নয় সাদা-কালো। এই ছবির ক্যাপশনে লেখা রয়েছে সব সময় আমার পক্ষে থাকেন, রীতিকা সাজদেহ। সেইসঙ্গে এই ক্যাপশনের সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজি দেওয়া আছে। কয়েকদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বদল নিয়ে সোশ্যাল সাইটে বোমা ফাটিয়েছিলেন রোহিত পত্নী।












Click it and Unblock the Notifications