India World Cup Squad 2023: সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন, ব্রাত্য ক্রিকেটারদের নিয়ে কী বললেন রোহিত?
বাইশ গজে ব্যাটিং হোক বা মাঠে নেতৃত্ব দান, বিরাট আগ্রাসন রোহিত শর্মার মধ্যে নেই। মূলত ঠান্ডা মাথার ক্রিকেটার হিসাবেই পরিচিত রোহিত শর্মা। সেই বিশ্বকাপের সাংবাদিক সম্মেলনে এসে রোহিতের মাথাও হিট হয়ে গেল। স্বভাব বিরুদ্ধ ভাবেই অগ্নিশর্মা ভারত অধিনায়ক। কী এমন ঘটল সাংবাদিক সম্মেলনে? যাতে মেজাজ উত্তমে চড়ে গেল রোহিতের?
সাংবাদিক সম্মেলনের শুরুতেই বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। এরপর একের পর এক প্রশ্ন আসতে থাকে রোহিত এবং আগারকর দুইজনের দিকে। কিন্তু প্রথমে পাকিস্তান ম্যাচ পরে বাদ পড়া ক্রিকেটারদের প্রসঙ্গ উঠতেই মেজাজের রাশ আলগা হয়ে যায় রোহিতের।

এক সাংবাদিক প্রশ্ন করেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না জিতলে সমালোচনা হয়। বিশ্বকাপের সময় সমালোচনা সামলাবে কী ভাবে দল? এই প্রশ্ন যে রোহিত ভালোভাবে নেননির তা তাঁর মুখের অভিব্যক্তি থেকেই ছিল স্পষ্ট।
হিটম্যান বলেন, 'বাইরে থেকে কে কী বলছে, আমরা সেটা ভাবিই না, দেখিও না। এমনকি সেই মতো টিম খেলে না। বিশ্বকাপের সময় আমাকে এই ধরনের প্রশ্ন একেবারে করবেন না। আমরা খেলি দলে কথা ভেবে, ম্যাচ জেতার জন্য। টিম যাতে ভালো পারফর্ম করে, সেই কারণে বিশ্বকাপে ফোকাসড থাকতে চাই।'
এরপর উঠে বাদ পড়া ক্রিকেটারদের প্রসঙ্গ। এশিয়া কাপের দল ঘোষণার সময়ও চাহালকে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। এবারও তাঁর ব্যতিক্রম হল না।

চাহালের নাম মুখে না তিনি মেজাজ হারিয়ে রোহিত বলেন, 'বিশ্বকাপের জন্য যে ১৫ জনের দল বেছে নিয়েছি সেটা নিয়ে আমি মোটেও অবাক নই। এমন প্রশ্ন আমাকে করবেন না। আমাদের লক্ষ্য শুধুই বিশ্বকাপ জয়। এমন টুর্নামেন্ট থেকে কোনও ক্রিকেটার বাদ গেলে তার মন খারাপ হবেই। আমি নিজেই এমন অবস্থার মধ্যে দিন কাটিয়েছি। তাই জানি। তাই বলে একই প্রশ্ন বারবার করবেন না।'
গত বারের মতো এ বারও দশ দলের বিশ্বকাপ। ফরম্যাটও একই। রাউন্ড রবিন পর্বে পরস্পরের বিরুদ্ধে খেলবে প্রতিটি দল। পয়েন্ট এবং নেট রান রেটের নিরিখে চারটি দল নকআউটে।

বিশ্বকাপের ফর্ম্যাট প্রসঙ্গে রোহিত বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের শুরুতে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে খেলতে হয়েছিল। সেই সব ম্যাচ জিতে পরের পর্বে যাওয়া অনেক কঠিন ছিল। কিন্তু এক দিনের বিশ্বকাপে ১০টি দলই একে অপরের বিরুদ্ধে খেলে। ফলে প্রথম দিকে কিছু ম্যাচ হেরে গেলেও ফিরে আসা যায়। সব দলের ক্ষেত্রেই এটা সুবিধার।'












Click it and Unblock the Notifications