Indian Women Team: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত, জানুন দিনক্ষণ ও ভেন্যু
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের মিশন ওয়েস্ট ইন্ডিজ। চলতি বছরের শেষে এবং আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যা ন্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারতীয় দল। এই দুটি সিরিজের দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা হল বুধবার।
আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দলের মধ্যে টি২০ সিরিজ। তিন ম্যাচের টি২০ সিরিজের সব ম্যাচ হবে নাভি মুম্বইতে। ১৫ ডিসেম্বর হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ১৭ এবং ১৯ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ।

নতুন বছরের শুরুতেই আয়ারল্যান্ড আসছে ভারত সফরে। আইরিশ মহিলাদলের বিরুদ্ধেও তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। আগামী ১০ জানুয়ারি হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে হবে ১২ জানুয়ারি এবং তৃতীয় ম্যাচটি হবে ১৫ জানুয়ারি। সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুই রাজরোট। অর্থ্যাত দুটি সিরিজের সব ম্যাচ তিনটি ভেন্যুর মধ্যে সীমাবদ্ধ থাকছে।
আইসিসি উইমেন্স চ্যাম্পিয়ন্সশিপের অংশ হিসেবে ওডিআই ম্যাচগুলি হবে। কয়েকদিন আগেই আগামী চার বছরের জন্য মহিলা ক্রিকেটের সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামী চার বছরই রয়েছে কোনও না কোনও আইসিসি ইভেন্ট।












Click it and Unblock the Notifications