ফাইনালে হারের পর ইংল্যান্ডে টেস্ট সিরিজের আগেও বড় ধাক্কা খেল বিরাটের ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শুরু ৪ অগাস্ট। সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর এখন দিন ২০ ছুটির মেজাজে ভারতীয় দল। যদিও এরই মধ্যে টেস্ট সিরিজের প্রস্তুতিতে ধাক্কা খেল বিরাট-ব্রিগেড।

এগিয়ে ছিল নিউজিল্যান্ড

এগিয়ে ছিল নিউজিল্যান্ড

ফাইনাল খেলার আগে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলেছিল এবং সিরিজও জেতে। ইংল্যান্ডের পরিবেশে আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে থাকা কিউয়িদের সুবিধাজনক জায়গাতেই রাখবে বলে ফাইনালের আগে অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। শক্তিশালী ভারতের বিরুদ্ধে তাই ফাইনালে একটু হলেও এগিয়ে থেকে নামে কেন উইলিয়ামসনের দল। বৃষ্টিবিঘ্নিত ফাইনাল জিতে প্রথমবার টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।

প্রস্তুতিতে খামতি

প্রস্তুতিতে খামতি

ভারতীয় দল অবশ্য ইংল্যান্ডে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেই ফাইনালে নেমেছিল। তবে ভারতের অনেক প্রাক্তন-সহ ক্রিকেট বিশেষজ্ঞরা বারবার বলছিলেন, প্রস্তুতির খামতি বিরাটদের সমস্যায় ফেলতে পারে। কারণ, নিদেনপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা কোনও দল আর নিজেদের মধ্যে খেলার মধ্যে তফাত রয়েছে অনেকটাই। তাছাড়া ইংল্যান্ডের সিম ও স্যুইং সহায়ক কন্ডিশনে পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিস অবশ্যই দরকার। জানা গিয়েছে, ভারতও কোনও কাউন্টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। কিন্তু সেই ব্যবস্থা করা যায়নি।

ফের ধাক্কা

ফের ধাক্কা

আপাতত দিন ২০ ছুটি কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের প্রস্তুতি শুরু করবে বিরাট কোহলির দল। টেস্ট সিরিজ শুরুর আগে হাতে মাস দেড়েক সময় পেয়েও ভারতের খুব একটা লাভ হচ্ছে না। কারণ, এখনও যা পরিস্থিতি তাতে কোনও কাউন্টি দলের বিরুদ্ধেই প্রস্তুতি ম্যাচ পাবে ভারত। খেলতে হবে নিজেদের মধ্যেই। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করতে কোনও ঝুঁকি নিতে নারাজ। ফলে ভারতীয় দল যে জৈব সুরক্ষা বলয়ে থাকবে সেখানে কোনও কাউন্টি দলকে রাখা সম্ভব নয়। তাই ঠিক হয়েছে, ডারহামে ভারত জৈব সুরক্ষা বলয়ে দিন ১৫ কাটিয়ে নটিংহ্যাম টেস্ট খেলতে যাবে। তার আগে রিভারসাইড মাঠে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাটরা।

দলে পরিবর্তন

দলে পরিবর্তন

ফাইনালের শেষেই ভারতের প্রথম একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন বিরাট কোহলি। নাম না করলেও চেতেশ্বর পূজারার মন্থর ব্যাটিং তাঁর যে না-পসন্দ তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন। নির্ভীক ক্রিকেট খেলে বিপক্ষ বোলারদের ছন্দ নষ্ট করে টেস্টের রাশ নিজেদের দখলে রাখতে যা যা করা দরকার সে সব দ্রুত করা হবে বলেও জানিয়েছেন ভারত অধিনায়ক। একটাই কথা, দ্রুত রান তুলতে হবে এবং বিপক্ষ বোলারদের একেবারেই মাথায় চড়তে দেওয়া যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+