বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে ভারতের চাই আর একটা জয়, লড়াই ত্রিমুখী

অস্ট্রেলিয়াকে প্রথম দুটি টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল ভারত। আর মাত্র একটি জয় পেলেই সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত।

অস্ট্রেলিয়াকে প্রথম দুটি টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল ভারত। আর মাত্র একটি জয় পেলেই সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত। এদিন অস্ট্রেলিয়াকে ভারত হারাতেই এই লড়াই থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লড়াই ছিল মূলত চারটি দলের মধ্যে। অস্ট্রেলিয়া ও ভারত ছিল যথাক্রমে এক ও দুই নম্বর স্থানে। তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছিল যথাক্রমে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এদিন সেই লড়াই থেকে দক্ষিণ আফ্রিকা ছিটকে গেল ভারত অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে হারিয়ে দেওয়ায়।

শ্রীলঙ্কার ধরা ছোঁয়ার বাইরে যেতে ভারতের দরকার

শ্রীলঙ্কার ধরা ছোঁয়ার বাইরে যেতে ভারতের দরকার

নাগপুর টেস্টে জয়ের পর দিল্লি টেস্টেও ভারত জয়ী হয়েছে। আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে লড়াই। এর পর দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও জয়ী হয়, তবুও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই স্থানে পৌঁছতে পারবে না। এখন মূলত লড়াই অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্টের একটিতে জয়ী হয়, তবে তারা শ্রীলঙ্কার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। নিশ্চিত হয়ে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টিকিট।

ভারত পরের ম্যাচ জিতে গেলে কী হবে অবস্থান

ভারত পরের ম্যাচ জিতে গেলে কী হবে অবস্থান

ভারত পরের ম্যাচ জিতে গেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই জারি থাকবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে। তখন ভারত এক নম্বর স্থানে চলে যাবে। অস্ট্রেলিয়া নেমে যাবে দ্বিতীয় স্থানে। সেক্ষেত্রে তাদের পরের ম্যাচ জিততেই হবে। নতুবা শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে।

দিল্লি টেস্টের পর ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার অবস্থান

দিল্লি টেস্টের পর ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার অবস্থান

• অস্ট্রেলিয়া ১৭ ম্যাচে জয় পেয়েছে ১০টিতে, হার তিনটি এবং ড্র চারটি। মোট পয়েন্ট ১৩৬, শতকরা হার ৬৬.৬৭।
• ভারত ১৬ ম্যাচে জয় পেয়েছে ১০টিতে, হার চারটি এবং ড্র দুটি। মোট পয়েন্ট ১২৩, শতকরা হার ৬৪.০৬।
• শ্রীলঙ্কা ১০ ম্যাচে জয় পেয়েছে পাঁচটিতে, হার চারটি এবং ড্র একটি। মোট পয়েন্ট ৬৪, শতকরা হার ৫৩.৩৩।
• দক্ষিণ আফ্রিকা ১৩ ম্যাচে জয় পেয়েছে ছটিতে, হার ছটি এবং ড্র একটি। মোট পয়েন্ট ৭৬, শতকরা হার ৪৮.৭২।

ভারতের সম্ভাবনা

ভারতের সম্ভাবনা

এক্ষেত্রে উল্লেখ্য, ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ৩-১, ৩-০, ৪-০ জিতলে সরাসরি চলে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এমনকী ২-০, ২-১ বা ২-২ ফলে জিতলেও ফাইনালে যেতে পারে। সেক্ষেত্রে শ্রীলাঙ্কাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে একটিতে হারতে হবে বা ড্র করতে হবে।

অস্ট্রেলিয়ার সম্ভাবনা

অস্ট্রেলিয়ার সম্ভাবনা

আবার অস্ট্রেলিয়াও ভারতের কাছে চারটি টেস্টে হেরেও ফাইনালে যেতে পারে। ভারতের কাছে চার টেস্টে হারার পর শ্রীলঙ্কার যদি নিউজিল্যান্ডকে দুটি টেস্টে হারায় তখনই কেবল ছিটকে যাবে অস্ট্রেলিয়া। অর্থাৎ শ্রীলঙ্কাকে ফাইনালে যেতে গেলে হয় অস্ট্রেলিয়াকে চারটি টেস্টেই হারতে হবে নতুবা ভারতের আর জেতা চলবে না এবং উভয়ক্ষেত্রেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-০ সিরিজ জিততে হবে শ্রীলঙ্কাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+