Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs West Indies 1st Test: যশস্বী থামলেন দুশোর আগেই! টেস্ট অভিষেকে প্রথম ভারতীয় হিসেবে গড়লেন কোন নজির?

India vs West Indies 1st Test: টেস্ট অভিষেকেই দ্বিশতরান হাঁকানোর এলিট লিস্টে নাম তোলা হলো না যশস্বী জয়সওয়ালের। ১৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৮৭ বলে ১৭১ রান করে আলজারি জোসেফের বলে কট বিহাইন্ড হলেন তিনি।

যদিও বিদেশের মাটিতে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে ১৫০-র বেশি রান করার নজির গড়লেন। টেস্ট অভিষেকে ভারতীয়দের মধ্যে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটিও অক্ষত থেকে গেল।

India vs West Indies 1st Test: যশস্বী জয়সওয়ালের টেস্ট অভিষেকে রেকর্ড

টেস্টে ভারতের প্রথম ওপেনার হিসেবে বিদেশের মাটিতে অভিষেকেই শতরান হাঁকানোর ঈর্ষণীয় রেকর্ডটি গড়েছিলেন জ্বালা সিংয়ের ছাত্র। গতকাল অপরাজিত ছিলেন ১৪৩ রানে। ৩৬০ বল খেলে দেড়শো রানের মাইলফলকে পৌঁছে যান যশস্বী। শতরান এসেছিল ২১৫ বলে। ফলে বোঝাই যাচ্ছে কতটা সচেতন ও সতর্ক থেকে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।

লর্ডসে টেস্ট অভিষেকে সৌরভ গঙ্গোপাধ্যায় করেছিলেন ১৩১। বিদেশের মাটিতে টেস্ট অভিষেকে সর্বাধিক রানের সেই নজিরটি যশস্বী টপকে গিয়েছিলেন গতকালই। ১৯৫৯ সালে আব্বাস আলি বেগ ইংল্যান্ডে টেস্ট অভিষেকে শতরান করেছিলেন। ১৯৭৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুরিন্দর অমরনাথও জীবনের প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকান।

১৯৯২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রবীণ আমরে, ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সৌরভ ও ২০০১ সালে ব্লুম্ফনটিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বীরেন্দ্র শেহওয়াগ টেস্ট অভিষেকে শতরান করেন। যশস্বীর আগে এই পাঁচ ব্যাটারের বিদেশে টেস্ট অভিষেকে শতরানের নজির ছিল।

India vs West Indies 1st Test: যশস্বী জয়সওয়ালের টেস্ট অভিষেকে রেকর্ড

২১ বছর ১৯৬ দিনের মাথায় টেস্ট অভিষেকে যশস্বী সেঞ্চুরি করেছেন। সর্বকনিষ্ঠ হিসেবে জীবনের প্রথম টেস্টে শতরান করার নিরিখে তিনি রয়েছেন চতুর্থ হিসেবে। পৃথ্বী শ, আব্বাস আলি বেগ ও গুণ্ডাপ্পা বিশ্বনাথের পরেই। ভারতীয়দের মধ্য়ে টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি রানের নজির রয়েছে শিখর ধাওয়ানের।

ধাওয়ান ২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের প্রথম ইনিংসেই করেছিলেন ১৮৭। রোহিত শর্মা ২০১৩ সালে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে করেছিলেন ১৭৭ রান। তাঁর পরেই রইল যশস্বীর ১৭১। ২০১৩ সালে নিউজিল্যান্ডের হামিশ রাদারফোর্ড ডুনেডিনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে করেছিলেন ১৭১ রান।

India vs West Indies 1st Test: যশস্বী জয়সওয়ালের টেস্ট অভিষেকে রেকর্ড

টেস্ট অভিষেকে দ্বিশতরান কাদের রয়েছে সেই তালিকা দেখে নেওয়া যাক: ইংল্যান্ডের রেজিনাল্ড ফস্টার ১৯০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেন ২৮৭। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফ বাংলাদেশের বিরুদ্ধে করেন অপরাজিত ২২২। ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো ১৯৭২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেন ২১৪।

নিউজিল্যান্ডের ম্যাথু সিনক্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১৪ রান করেছিলেন ১৯৯৯ সালে। ১৯৮৭ সালে শ্রীলঙ্কার ডন কুরুপ্পু নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেকে ২০১ রানে অপরাজিত ছিলেন। ২০২১ সালে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০ রান করেন। ওই বছরই ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স বাংলাদেশের বিরুদ্ধে ২১০ রানে অপরাজিত ছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+