ম্যাঞ্চেস্টারে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ডুয়েল, কী বলছে হেড টু হেড ফলাফল

অপরাজেয় ভারত বনাম ধাক্কা খাওয়া ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্মীবারের ম্যাচের এটাই হতে পারে সেরা ক্যাচলাইন,india vs west indies CWC2019 match preview, head to head

অপরাজেয় ভারত বনাম ধাক্কা খাওয়া ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্মীবারের ম্যাচের এটাই হতে পারে সেরা ক্যাচলাইন।

ম্যাঞ্চেস্টারে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ডুয়েল, কী বলছে হেড টু হেড ফলাফল

একদিকে টুর্নামেন্টে চার ম্যাচ জিতে অপরাজেয় রয়েছে মেন ইন ব্লু। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ সেখানে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের পর ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে এখন শেষ দিকে জায়গা হাতড়াচ্ছে। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিরে এসে তরী ডুবেছে। ৫ রানে হেরে বসেছে ক্যারিবিয়ানরা। দেওয়ালে পিঠ ঠেকা অবস্থায় ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের।

কোথায় ম্যাচ-

বৃহস্পতিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হবে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে

ভেন্যু পরিসংখ্যান-

চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রান এসেছে ওল্ড ট্রাফোর্ডে। ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে এই মাঠেই ৩৯৭ রান হাঁকিয়েছে ইংল্যান্ড।

হেড টু হেড-
বিশ্বকাপে আট বারের সাক্ষাতে ৫ বার ম্যাচ জিতেছে ভারত। তিন বার ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রসঙ্গত বিশ্বকাপের শেষ তিন সাক্ষাতে (২০১৫,২০১১ ও ১৯৯৬ বিশ্বকাপ) ম্যাচ জিতেছে ভারত।

দলের পরিবর্তনের খবর
চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন আন্দ্রে রাসেল। পরিবর্তে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলতে পারেন সুনীল অ্যামব্রিস। অন্যদিকে ভারতীয় দলে পরিবর্তন হলে বিজয় শংকরের পরিবর্তে খেলতে পারেন ঋষভ পন্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+