একদিনের সিরিজে ফিরেই 'বাঘ' টিম ইন্ডিয়া, ডারবানে কিং কোহলির শতরানে জয় প্রথম ম্যাচে
টেস্ট ফরম্যাট আর সীমিত ওভারের ক্রিকেট দুটি একেবারে আলাদা। টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেলেও একদিনের সিরিজ শুরু হতেই পুরনো ফর্মে দেখা গেল বিরাট অ্যান্ড টিমকে।
টেস্ট ফরম্যাট আর সীমিত ওভারের ক্রিকেট দুটি একেবারে আলাদা। টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেলেও একদিনের সিরিজ শুরু হতেই পুরনো ফর্মে দেখা গেল বিরাট অ্যান্ড টিমকে। অধিনায়ক কোহলি শতনার করে ম্যাচ বের করে আনলেন বিপক্ষের হাত থেকে। একইসঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ডারবানে টসে জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান করে। প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি ১২০ রানের অসাধারণ ইনিংস খেলেন। এছাড়া কুইন্টন ডি কক (৩৪ রান), ক্রিস মোরিস (৩৭ রান), আন্দিল ফেলুকয়ায়ো (২৭ রান) দলকে কিছুটা নির্ভরতা দেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেন ভারত। তবে দলের ৩৩ রানের মাথায় ২০ রানে আউট হয়ে ফেরেন রোহিত। এরপর শিখর ধাওয়ানও ৩৫ রান করে ফিরে যান। তারপর থেকেই তৃতীয় উইকেটে দলের হাল ধরেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে।
কোহলি ফের একটি শতরান করেন। এই নিয়ে একদিনের ক্রিকেটে ৩৩তম শতরান করে ফেললেন তিনি। এবং অবশ্যই দক্ষিণ আফ্রিকায় এটি তাঁর প্রথম শতরান। তিনি আউট হন ১১২ রানে। এদিকে রাহানে পার্টনারশিপে যোগ্য সঙ্গত দিয়ে ৭৯ রান করেন। শেষদিকে হার্দিক পান্ডিয়া (অপরাজিত ৩ রান) ও এমএস ধোনি ( অপরাজিত ৪ রান) ম্যাচ শেষ করে ফেরেন। সবমিলিয়ে মাত্র ৪৫.৩ ওভারেই ভারত ৪ উইকেট হারিয়ে সহজে জয় তুলে নেয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications