সিরিজের শেষ ম্যাচে সবাইকে অবাক করে মাঠে নামলেন না কোহলি
সকলকে অবাক করে এদিন টস করতে নামলেন রোহিত শর্মা। বিরাট কোহলি খেললেন না সিরিজের নির্ণায়ক ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচ শুধু ফয়সালার ম্যাচ ছিল না। এই ম্যাচে যে দল জিতবে সেই টি২০ সিরিজ ঘরে তুলবে। ফলে কেপটাউনের শেষ ম্যাচের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছিল। ভারতীয় দলের কাছে তো বটেই বিরাট কোহলির কাছেও অধিনায়ক হিসাবে এবং খেলোয়াড় হিসাবে এক মাইলস্টোনের ম্যাচ ছিল তৃতীয় টি২০।

তবে সকলকে অবাক করে এদিন টস করতে নামলেন রোহিত শর্মা। বিরাট কোহলি খেললেন না সিরিজের নির্ণায়ক ম্যাচ। সেখানেই জানা গেল, ভারতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা কোহলির পিঠে টান রয়েছে। সেজন্য কোনও ঝুঁকি না নিয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি।
রোহিত শর্মা টসে হেরে ব্যাটিং পান। তিনিই কোহলির চোটের কথা জানান। তবে ভয়ের কিছু নেই। টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চায়নি বলেই কোহলি শেষ ম্যাচে মাঠে নেই বলে জানানো হয়।
এদিন বিরাট ছাড়াও দলে আরও কয়েকটি পরিবর্তন হয়। দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল ও জসপ্রীত বুমরাহ দলে আসেন। বাদ যান যুজবেন্দ্র চাহাল।
আসন্ন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে ভারত। সেখানেও কোহলি বিশ্রাম নেবেন বলে মনে করা হচ্ছে। একেবার তরতাজা হয়ে পরের সিরিজে কোহলি নামতে পারবেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications