India vs Ireland T20I: বুমরাহের নেতৃত্বে স্বাধীনতা দিবসের সকালে আয়ারল্যান্ডের পথে টিম ইন্ডিয়া, দেখুন ছবি
ওয়েস্ট ইন্ডিজ সফর অতীত। আসছে এশিয়া কাপ। এরইমধ্যে ভারতীয় দলের মিশন আয়ারল্যান্ড। আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সিনিয়রদের বিশ্রামে একঝাঁক তরুণ তুর্কিদের নিয়ে দল তৈরি করা হয়েছে।
স্বাধীনতা দিবসের সকালে ১০ জনের দল নিয়ে আয়ারল্যান্ড উড়ে গেলেন জসপ্রীত বুমরাহ,। যশস্বী জসওয়াল তিলক বর্মা , সঞ্জু স্যামসন , অর্শদীপ সিং ও মুকেশ কুমার এই পাঁচ ক্রিকেটার মিয়ামি থেকে সরাসরি ভারতীয় দলে যোগ দেবেন।

মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে ১৫ সদস্যের দল। চোট সারিয়ে এই সফরে কামব্যাক করলেন প্রসিদ্ধ কৃষ্ণা। দলে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং, বাংলার মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ।জাতীয় দলের হয়ে এই প্রথম বার বিদেশ সফরে যাচ্ছেন রিঙ্কু সিং। তাঁর কাছে স্মরণীয় মুহূর্ত এটি। সহ-অধিনায়ক হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়।
জাতীয় দলের হয়ে প্রথম বার নামার সুযোগ রয়েছে রিঙ্কু সিংহের। কেকআরের হয়ে গত দুই মরসুম আইপিএলে খুবই ভাল খেলেছেন তিনি। গত বার একাধিক ম্যাচে একার কৃতিত্বে দলকে জিতিয়েছেন। স্বাভাবিক ভাবেই ভারতীয় দলে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে রিঙ্কুর অভিষেক হতেই পারে। এর পরে এশিয়ান গেমসের দলেও রয়েছেন রিঙ্কু।
প্রায় একবছর পর আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলে কামব্যাক করবেন জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপের দল ঘোষণার আগে তাঁর ফিটনেস দেখতে চায় বোর্ড নির্বাচকরা চোট কাটিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরছেন জসপ্রীত বুমরাহ ।অধিনায়ক করা হয়েছে তাঁকে। ১৮ অগস্ট থেকে শুরু হবে সেই সিরিজ়।

এই সিরিজে মূলত নজর থাকবে বুমরাহের উপর। চোটের জন্য অস্ট্রেলিয়া সিরিজ়, আইপিএল, বিশ্ব টেস্ট ফাইনালও। কিন্তু বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন তিনি। তবে সবই নির্ভর করছে আয়ারল্যান্ড সফরে বুমরাহ কেমন পারফরম্যান্স করছেন উপরে।
১৮, ২০ এবং ২৩ অগস্ট তিনটি টি ২০ ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ড। গতবছর দুই দেশের মধ্যে দু'ম্যাচের টি ২০ সিরিজ হয়েছিল। এ বার ম্যাচের সংখ্যা বেড়ে হয়েছে তিন। আগামী কয়েক মাসে একাধিক কঠিন ম্যাচের কথা মাথায় রেখে বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্য কুমার যাদব, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহালদের মতো তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
Ireland 🇮🇪, here we come ✈️ #TeamIndia | #IREvIND pic.twitter.com/A4P66WZJzP
— BCCI (@BCCI) August 15, 2023
ভারতীয় দলঃ জশপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াসিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান












Click it and Unblock the Notifications