IND vs ENG: ইডেনে আজ ভারত-ইংল্যান্ড প্রথম টি২০ আন্তর্জাতিক, একাধিক নজিরের হাতছানি
IND vs ENG: আজ সন্ধ্যা ৭টা থেকে ইডেনে প্রথম টি২০ আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। দুই দলের ক্রিকেটারদের সামনেই রয়েছে নানা নজিরের হাতছানি।
আগামী বছর টি২০ বিশ্বকাপ। তার প্রস্তুতিতে ৫ ম্যাচের এই সিরিজ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ভারত বিগত ৬ বছরে দেশের মাটিতে কোনও দ্বিপাক্ষিক টি২০ সিরিজে হারেনি। শেষবার হেরেছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে, অস্ট্রেলিয়ার কাছে। তার পর ১৬টি টি২০ সিরিজের মধ্যে ভারত জিতেছে ১৪টিতে, ড্র হয়েছে ২টি।
হার্দিক পাণ্ডিয়া সহ অধিনায়কত্ব হারিয়েছেন। তবে তিনি দলের লিডারশিপ টিমের গুরুত্বপূর্ণ একজন বলে জানিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। হার্দিক যদি তিনটি উইকেট পান, তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক উইকেটশিকারী হবেন।
অর্শদীপ সিং আর ২টি উইকেট দখল করলেই টপকে যাবেন যুজবেন্দ্র চাহালের কীর্তি। টি২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক উইকেটশিকারীর রেকর্ডটি দখলে নেবেন। ইডেনে একটি উইকেট পেলে অর্শদীপ চাহালকে ছোঁবেন। টি২০ আন্তর্জাতিকে ১০০ উইকেট দখল থেকে অর্শদীপ ৫ কদম দূরে।
সূর্যকুমার যাদব ইডেনে যদি পাঁচটি ছয় মারেন তাহলে টি২০ আন্তর্জাতিকে তিনি দেড়শোটি ওভার বাউন্ডারির ক্লাবে যোগ দেবেন। ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে অন্তত ৫০০ রান ও ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়তে অক্ষর প্যাটেলের দরকার ২ রান।
ওয়াশিংটন সুন্দরের আজকের ম্যাচে দলে থাকার সম্ভাবনা কম। তবে সুযোগ পেয়ে ৩টি উইকেট ঝুলিতে পুরলে টি২০ আন্তর্জাতিকে তাঁর শিকার-সংখ্যা দাঁড়াবে ৫০। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে শতরানের হ্যাটট্রিক গড়ার হাতছানি রয়েছে তিলক বর্মার সামনে।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ২ রান করলে ভারতের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে ৫০০ রান করে ফেলবেন। টি২০ আন্তর্জাতিকে দেড়শো ছক্কার জন্য বাটলারের দরকার ৪টি ওভার বাউন্ডারি। ৩৩ রান করলে টি২০-তে তাঁর ১২ হাজার রান পূর্ণ হয়ে যাবে। টি২০-তে ৩০০০ রান করতে রিঙ্কু সিংয়ের চাই ২৪ রান।












Click it and Unblock the Notifications