IND vs BAN: কঠিন সময়েই ব্যাট হাতে করেছেন দুরন্ত পারফরম্যান্স, দেখে নিন ক্রাইসিস ম্যান অশ্বিনের সেরা ইনিংসগুলি
তাঁর স্পিনের ভেল্কিতে দিশেহারা হয়ে যান বিশ্বের তাবড় ব্যাটসম্যানরা। টেস্ট ক্রিকেটে আইসিসির তালিকায় বোলারদের মধ্যে তিনিই এক নম্বরে। কিন্তু শুধু বল করেই ভারতকে ম্যাচ জেতাননি রবিচন্দ্রন অশ্বিন, ব্যাট হাতে হয়ে উঠেছেন ক্রাইসিস ম্যানেজার। দেশে হোক বা বিদেশে ভারতীয় দলের টপ অর্ডার ব্যর্থ হলেই মাঝে মধ্যেই কঠিন সময়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অশ্বিন।
টেস্টে এই নিয়ে ছয় নম্বর শতরান এল অশ্বিনের ব্যাট থেকে। শুধু চিপকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেই নয়, এরআগে অশ্বিন আরও পাঁচবার শতরান করেছেন তামিল এই তারকা ক্রিকেটার। বেশির ভাগ সময়েই তিনি হয়ে উঠেন দলের ক্রাইসিস ম্যান। কঠিন সময়ে অশ্বিনের সেই ইনিংস গুলির তালিকা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০২১ সালে সিডনিতে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে হনুমা বিহারী এবং চেতেশ্বর পূজারার মতোই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অশ্বিন। সেই ম্যাচে ১২৮ বলে অশ্বিনের করা ঐ ৩৯ রানের ইনিংস শতরানের থেকে বেশি দামি ছিল।সিডনির বাউন্স ভরা উইকেটে সারা শরীরে বলের ছাপ লেগেছিল অশ্বিনের। কিন্তু তাঁকে টলাতে পারেননি অজি বোলাররা।
২০২২ সালের হোম সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে অশ্বিন তৃতীয় ইনিংসে অশ্বিন একটি গুরুত্বপূর্ণ সেঞ্চুরি করেছিলেন। চেন্নাইয়ে প্রথম টেস্ট হেরে যাওয়ার পর, দুই দল কোভিড-আক্রান্ত সফরে একই ভেন্যুতে মুখোমুখি হয়েছিল। রোহিত শর্মা একটি দুর্দান্ত সেঞ্চুরি এবং অশ্বিনের শতরানের সৌজন্যে ভারত একটি বড় প্রথম ইনিংস সেট করেছিল, কিন্তু অশ্বিন যখন ব্যাট করতে আসেন তখন ভারত ১০৬ রানে ৬ উইকেট হারিয়ে প্রবল চাপে। কিন্তু কঠিন সময়েই ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে দলকে রক্ষা করেন অশ্বিন।
২০২২ সালের ডিসেম্বরে মিরপুর টেস্টের শেষের দিকে টার্নারের পিচে ব্যাটিং প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে, অশ্বিন নয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন এবং ভারতের সেই সময় স্কোর ছিল ৭ উইকেটে ৭৪। ভারতের জয়ের জন্য ৭১ রানের প্রয়োজন ছিল। উইকেটের ব্যাট করা রীতি মতো চ্যালেঞ্জিং ছিল। শুধুমাত্র উমেশ যাদব এবং মহম্মদ সিরাজ সঙ্গে ছিলেন।
অশ্বিন তার সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্পিনারদের গ্রুপের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিলেন। তিনি মেহেদি হাসান মিরাজকে পাল্টা আক্রমণ করেছিলেন, অপরাজিত ৪২ রান করে দলকে জয় এনেছিলেন। চেন্নাইতে বাংলাদেশের বিরুদ্ধেও ফের ক্রাইসিস ম্যান হলেন। ১১৩ রানের দুরন্ত ইনিংস খেললেন। দলকে বিপদের হাত থেকে রক্ষা করলেন।












Click it and Unblock the Notifications