India vs Bangladesh: চেন্নাইতে শুরু টিম ইন্ডিয়ার শিবির, রোহিতের নেতৃত্বে খেলার অভিজ্ঞতা জানালেন জুরেল
ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন ধ্রুব জুরেল। এবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেও ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ এই উইকেটরক্ষক ব্যাটার। অধিনায়ক রোহিত শর্মার অধীনে খেলার অভিজ্ঞতা কেমন? এবার সেই বিষয়ে মুখ খুললেন ধ্রুব জুরেল।
২৩ বছর বয়সী এই ক্রিকেটার রোহিত শর্মার অধিনায়কত্বে খেলা কেমন ছিল সে সম্পর্কে খোলাখুলিভাবে নিজের মনোভাব জানিয়েছেন। ধ্রুব বলেছেন, রোহিত শর্মা মাঠে আক্রমণাত্মক হতে পারেন, তবে মাঠের বাইরে থাকাকালীন যত্নশীল বড় ভাইয়ের ভূমিকা নেন । তিনি আমার মতো সরফরাজ বা জয়সওয়ালের মতো তরুণদের ডেকে আমাদের জিজ্ঞাসা করেন কী চলছে এবং কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা। আমাকে জিজ্ঞেস করেন মজা পাচ্ছি কিনা খেলে?'

দলীপ ট্রফিতে একটি ইনিংসে ক্যাচ ধরার নিরিখে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড স্পর্শ করছেনজুরেল। দলীপ ট্রফিতে ভারত এ-র হয়ে ভারত বি-র বিরুদ্ধে ম্যাচে নয়া রেকর্ড গড়েছেন জুরেল। দ্বিতীয় ইনিংসে ভারত বি দলের সাত ব্যাটারের ক্যাচ তালুবন্দি করেন জুরেল।
The countdown starts as #TeamIndia begin their preps for an exciting home season.#INDvBAN pic.twitter.com/VlIvau5AfD
— BCCI (@BCCI) September 13, 2024
ভারতীয় দলের মিশন এবার বাংলাদেশ। ইতিমধ্যেই চেন্নাইয়ে প্রথম টেস্টের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল।আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ । চেন্নাইতে হবে প্রথম টেস্ট, এরপর ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে কানপুরে। শাকিবদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য শুক্রবার থেকে শুক্রবার চেন্নাইতে শুরু হল ভারতের প্রস্তুতি শিবির ।
বিসিসিআইয়ের এক্স হ্যান্ডেলে ভারতীয় টিমের প্রস্তুতির তিনটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায় কোচ গৌতম গম্ভীর, তাঁর ডেপুটি অভিষেক নায়ার, বোলিং কোচ মর্নি মর্কেল এবং টিমের ক্রিকেটারদের। অনুশীলন শুরু করার আগে গোল করে দাঁড়িয়ে কথা বলেন ক্যাপ্টেন রোহিত থেকে শুরু করে গৌতমের ডেপুটি অভিষেক।
India vs Bangladesh: বুমরাহ নয়, টিম ইন্ডিয়ায় কার থেকে বেশি শিক্ষা নেন আকাশ দীপ ? ফাঁস করলেন বঙ্গ বোলার
বৃহস্পতিবার রাতের মধ্যেই সব ক্রিকেটার সাপোর্ট স্টাফ চলে এসেছেন চেন্নাইতে। বিরাট কোহলি সরাসরি লন্ডন থেকে চেন্নাইতে পৌঁছেছেন, আজ সকাল সকাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বিরাট ও রোহিতদের কড়া পুলিশি ঘেরাটোপের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
এই সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান আরও শক্তিশালী করাই লক্ষ্য ভারতের।বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ভারতের দীর্ঘ টেস্ট মরশুমের সূচনা করবে যেখানে তারা আগামী ৫ মাসে ১০টি ম্যাচ খেলবে।












Click it and Unblock the Notifications